৩৯ বছর বয়সে অবসর ভেঙে ব্রাজিল দলে মার্তা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১৪ মে ২০২৫ বুধবার
৩৯ বছর বয়সে অবসর ভেঙে ব্রাজিল দলে মার্তা
জাতীয় দলের জার্সিতে ফের দেখা যাবে ব্রাজিলের নারী কিংবদন্তি ফুটবলার মার্তাকে। গত বছর প্যারিস অলিম্পিকসের ফাইনালে হারের পর যিনি ইতি টানেন নিজের অধ্যায়ের, সেই মার্তা ফের নতুন কিছুর অপেক্ষায়।
সেলেসাওদের জার্সি গায়ে চাপিয়ে ফের মাঠ কাঁপাবেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা নারী ফুটবলার। মূলত আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে দলে ফেরানো হয়েছে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্যারিস অলিম্পিকসের ফাইনালে আমেরিকার মুখোমুখি হয় ব্রাজিল। ১-০ গোলে হৃদয় ভাঙা হারে সেবার রৌপ্যপদক নিয়ে মাঠ ছাড়তে হয় মার্তাকে। প্যারিস অলিম্পিকসের পর দেশের জার্সিতেও আর খেলেননি তিনি। পরে গত আগস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেন মার্তা। তবে এবার তিনি ফিরছেন নতুন উদ্যমে। জাপানের বিপক্ষে সামনের দু’টি প্রীতি ম্যাচের জন্য সেলেসাওদের দলে রাখা হয়েছে মার্তাকে। এসবের কিছুটা ইঙ্গিত আগেই মিলেছিল যদিও।
চলতি বছরের জানুয়ারিতে আমেরিকান ক্লাব অরল্যান্ডো প্রাইডের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেন নারী ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। ক্লাবটিতে তিনি ২০১৭ থেকেই টানা খেলছেন। বরাবরের মতো চলতি মৌসুমেও দ্যুতি ছড়াচ্ছেন তিনি। আসন্ন ২০২৭ বিশ্বকাপকে মাথায় রেখে কয়েকজন তরুণ ফুটবলারকেও দলে ডেকেছেন কোচ আর্থুর এলিয়াস। নতুন মুখ ও দলের জন্য মার্তাকে এখনও প্রয়োজন বলে মনে করেন তিনি।
এলিয়াস বলেন, ‘সম্প্রতি মার্তা সঙ্গে দেখা হয়েছে এবং আমি তার সঙ্গে কথা বলেছি। এখনও যেমন সর্বোচ্চ পর্যায়ে খেলছে, এটি চালিয়ে যাওয়ার সময় সে জাতীয় দলকেও সহায়তা করতে প্রস্তুত।’
এই ৪৩ বছর বয়সী যোগ করেন, ‘চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন মার্তা। ক্লাবের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যে আমেরিকান ক্লাবের লীগ চ্যাম্পিয়ন। দলে ডাক পাওয়া তরুণদের জন্যও তার মতো একজনের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ।’
ঘরের মাটিতে জাপানের সঙ্গে আগামী ৩০ মে ও ২ জুন ম্যাচ দু’টি খেলবে সাম্বার দেশের মেয়েরা। পরে ২৭ জুন ফ্রান্সের সঙ্গেও একটি ম্যাচ রয়েছে। তবে তার আগেই ঘোষণা করতে হবে কোপা আমেরিকার দল। মেয়েদের কোপার দশম আসর অনুষ্ঠিত হবে আগামী ১২ জুলাই থেকে ২ আগস্ট, ইকুয়েডরে।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী











