৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
ফাইল ছবি।
টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বাসাইলে ট্রেনের ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হয়। এর পরই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে বাসাইল উপজেলায় ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে সকাল ৭টার দিকে ছেড়ে যায়। বাসাইল উপজেলার সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এ সময় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যারা সকালে টাঙ্গাইল থেকে ঢাকায় গিয়ে অফিস করেন তারা বেশি বিপাকে পড়েন। এ ঘটনার ৪ ঘণ্টা পর ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার করে বিকল ইঞ্জিনটি ঘারিন্দা নিয়ে যায়। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন থেকে ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ইঞ্জিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর উদ্বার করা হয়েছে। এখন ট্রেন চলাচলে আর কোনো সমস্যা নেই।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ








