৪০ টাকার বেগুন ১২০
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪২ পিএম, ২৩ মার্চ ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পবিত্র রমজান শুরুর আগেই শরীয়তপুরের বিভিন্ন বাজারে বেড়েছে বেগুন, শসা, করলা, কাঁচামরিচ, লেবুসহ অন্যান্য কাঁচামালের দাম। মাছও ক্রেতাদের নাগালের বাইরে। ক্রেতাদের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীরা ইচ্ছা করেই দাম বাড়িয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শরীয়তপুর সদর পালং বাজারসহ বিভিন্ন উপজেলার বাজারে ঘুরে জানা যায়, দুদিন আগেও বেগুনের দাম ছিল ৩৫-৪০ টাকা। রোজা শুরুর আগেরদিন দাম বেড়ে তিনগুণ হয়েছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০-১২০ টাকা দরে। একইভাবে ৪৫ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ এখন ৯০-১০০ টাকা হয়েছে। ৪০ টাকা বেড়ে ৮০ টাকা হয়েছে করলার কেজি। লেবুর হালি ৮০ টাকা। শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। তবে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০ দরে। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা দরে।
শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারের খুচরা কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল মাহমুদ বলেন, ‘যে বেগুন দুদিন আগে ১ হাজার ৭০০ টাকা মণ কিনেছি, সেটাই আজ কিনতে হলো ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা দরে।’
ভেদরগঞ্জ বাজারের খুচরা ব্যবসায়ী হারুন বেপারী বলেন, ‘কাঁচামরিচ দুদিন আগে কিনেছি ১ হাজার ৭০০ টাকা মণ। এখন কিনতে হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকা। আমাদের আসলে করার কিছু নেই।’
একই বাজারের কাঁচামাল পাইকারি ব্যবসায়ী দেলোয়ার বেপারী বলেন, ‘বাজারের চাহিদা অনুপাতে আমদানি কম থাকায় এসব পণ্যের দাম বাড়ছে। তবে আলু, পেঁয়াজ এসব পণ্যের দাম ততটা বাড়েনি।’
খুচরা ব্যবসায়ী রাজন বেপারী বলেন, ‘কাঁচামরিচ পাল্লা (১০ কেজি) ৮০০ টাকায় কিনেছি। লাভ করতে হলে খুচরা বাজারে ১০০ টাকা কেজি বিক্রি করতে হবে। আর লেবুর আমদানি কম। তাই বেশি দাম দিয়ে যশোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে কিনতে হয়। আমরা কী করবো বলেন? বেগুন ও কাঁচামরিচের ওপর ভর করে রমজানে ব্যবসা চলে।’
রোজার জন্য বাজার করতে এসেছেন ভ্যানচালক জামাল সরদার। তিনি বলেন, ‘কাঁচামরিচ গত সপ্তাহে কিনেছি ৫০ টাকা কেজি। আজ কিনলাম ১২০ টাকায়। গরুর মাংস কেনার টাকা না থাকায় ব্রয়লার কিনতে গিয়ে দেখি সেটাও ২৫০ টাকা কেজি। বেগুনের গায়ে তো আগুন! আমরা গরিব মানুষ এখন কী খাবো? মনে হয় ব্যবসায়ীরাই ইচ্ছা করে বেশি দাম চাচ্ছে।’
এ বিষয়ে জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, প্রত্যেক উপজেলার ইউএনও, এসিল্যান্ড বাজারে অভিযান চালাচ্ছেন। ন্যায্য দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হচ্ছে। কেউ অতিরিক্ত মুনাফার লোভে দাম বেশি রাখলে ও পণ্য মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








