৭২ বছর পর অপেক্ষার অবসান
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারত স্বাধীন হওয়ার ২৯ বছর আগে তার জন্ম। কিন্তু নাগরিকত্বের অধিকার পেলেন দেশ স্বাধীন হওয়ার ৭২ বছর পরে! এতদিনে ভারতীয় নাগরিক হতে পারলেন যোধপুরের সোধা রি ধানি গ্রামের বাসিন্দা ১০১ বছর বয়সী যমুনা বাঈ।
গতকাল রবিবার যমুনা ভারতের নাগরিকত্ব পান। এতে তার পরিচয় থেকে মুছে গেল ‘পাকিস্তানি হিন্দু নারীর’ তকমা। গড়লেন অনন্য রেকর্ড। পুরুষ-নারীভেদে তিনি হলেন প্রবীণতম ব্যক্তি, যিনি ভারতের নাগরিকত্ব অর্জন করলেন। এর আগে কোনো নারী বা পুরুষ এত বেশি বয়সে নাগরিকত্ব পাননি।
যমুনা বাঈয়ের জন্ম অবিভক্ত ভারতে। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় যমুনা বাঈয়ের বসতঘর ছিল অবিভক্ত ভারতের রাজস্থানে। দেশভাগের পর তার বসতঘর পড়ে পাকিস্তান অংশ। যমুনা পরিবার নিয়ে ভারতের রাজস্থানে আর ফিরে আসেনি। সেখানেই তিনি এক মুসলিম জমিদারের বাড়িতে জমির কাজ শুরু করেন। পরিবারের অন্য সদস্যরা করতেন জুমের কাজ।
১৯৯২ সালে ভারতের বাবরি মসজিদ ধ্বংসের পর যমুনার পরিবারে নেমে আসে বিপর্যয়। যে জমিদারের জমিতে কাজ করতেন, তারা আর হিন্দু যমুনাদের সুনজরে দেখছিলেন না। অগত্যা দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। তবে কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না।
২০০৬ সালের আগস্ট মাসে ভারতের পাঞ্জাব রাজ্যের আটারি-পাকিস্তানের ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে আসেন যমুনা। ঠাঁই নেয় ভারতের রাজস্থানে। পাকিস্তান থেকে ফিরে আসে যমুনার পরিবারকে সেদিন সুনজরে নেয়নি ভারতের রাজস্থান রাজ্যের প্রশাসনও। প্রশাসনের নানা কর্মকর্তা বারবার ছুটে আসে এই যমুনার কাছে। নানা প্রশ্নে জর্জরিত করেন।
এভাবেই চলছিল। এক দিশেহারা হয়েই কাটছিল যমুনা বাঈদের জীবন। ২০১৫ সালে স্থানীয় লোকজনের পরামর্শে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন যমুনা বাঈ। তিন বছর পর যমুনা পেলেন সেই সোনার হরিণ। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনের আওতায় নাগরিকত্ব পেয়েছেন তিনি।
জীবনের শত বছর পার করে স্থায়ী ঠিকানা পেলেন যমুনা। এতেই খুশি এই নারী। বলেন, এবার সত্যিই আমরা খুশি হলাম। এবার পরিবারের অন্যদের জন্য আবেদন করা হবে।
যমুনা বাঈয়ের ছেলে আত্মারাম জানান, তার ঠাকুরদাদার বাসস্থান ছিল এই ভারতের রাজস্থানে। এবার মা নাগরিকত্ব পাওয়ায় সবাই খুশি। তারা আশা করছেন, পরিবারের সবাইকে ভারত সরকার নাগরিকত্ব দেবে। সেদিনের অপেক্ষায় রয়েছেন তারা।
যমুনা বাঈ এখন থাকছেন রাজস্থানের যোধপুরের সোধারি ধানি গ্রামে।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











