৮ ঘণ্টা পর তিন নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ এএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া, আরিচা-কাজিরহাট ও শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার পর থেকে এসব রুটে ফেরি চলাচল শুরু হয়।এর আগে, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে নিরাপত্তা ঝুঁকি এড়াতে রাত ১২টা ৪০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই কারণে রাত সাড়ে ১২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। এছাড়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।
জানা যায়, নরসিংহপুর ফেরিঘাটে মঙ্গলবার দিনগত রাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীপথে কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, তীব্র কুয়াশায় দুর্ঘটনা এড়ানোর জন্য ফরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌরুটে মোট ২৬টি ফেরি চলাচল করে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








