৯ বছরের মধ্যে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী বেড়েই চলেছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে প্রতিদিনই ১ থেকে ২ ডিগ্রি করে বাড়ছে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২, যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে ঢাকার তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রিতে।
এ তো গেলো ঢাকায়। এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় উঠেছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রাও গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১৪ সালে চুয়াডাঙ্গায় উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এরপর আর এত তাপমাত্রা ওঠেনি।
তাপমাত্রা এই হারে বাড়তে থাকলে আগামী কয়েক দিনে তা অতীতের সব রেকর্ড অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, ২০১৪ সালের ২৪ এপ্রিলে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়, ৩৮ ডিগ্রি হলে বলা হয় মাঝারি তাপপ্রবাহ আর ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে বলা হয় তীব্র তাপপ্রবাহ।
তিনি জানান, এ হিসেবে দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আর ১৮ অঞ্চলে বইছে মাঝারি থেকে তীব্রের কাছাকাছি তাপপ্রবাহ। সবচেয়ে কম তাপপ্রবাহের এলাকায়ও বইছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রংপুরের ডিমলা ও রাজার হাটের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত। থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ঢাকা ছাড়া রংপুরের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬, রাজশাহীতে ৪০ দশমিক ৬, সিলেটে ৩৬ দশমিক ২, ময়মনসিংহে ৩৭ দশমিক ৫, চট্টগ্রামে ৩৭ দশমিক ৭, খুলনায় ৪০ দশমিক ৫ এবং বরিশালে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যার প্রায় সবগুলো চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






