অগ্রগণ্য নারী বিজ্ঞানীদের কথা
অনন্যা সরকার | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১৮ পিএম, ৬ জানুয়ারি ২০১৮ শনিবার
শিক্ষা-দীক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নারীর অবদান অপরিসীম। সভ্যতার শুরু থেকে মেয়েরা জীবনের নানা দিকে কাজ করছেন সমানভাবে। আজ জেনে নেয়া যাক বর্তমান বিশ্বের কিছু অগ্রগণ্য নারী বিজ্ঞানীদের কথা।
এলিজাবেথ ব্ল্যাকবার্ণঃ ২০০৯ সালে এলিজাবেথ শারীরবিদ্যায় কিংবা ঔষধবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। তার গবেষণার বিষয় ছিল ক্রমোজোম। টেলোমিয়ার যা ক্রমোসমকে ক্ষয়িষ্ণুতার হাত থেকে বাঁচায়, সেটিই ছিল তার গবেষণার মূল বিষয়। আমাদের বয়স কিভাবে বাড়ে কিংবা আমাদের মৃত্যুর জন্য কোন উপাদানগুলো দায়ী, সেটি নিয়েই কাজ করেছেন তিনি।
তার বিখ্যাত উক্তিঃ আমি কেবলমাত্র কিছু জিনিসের নাম মনে রাখতে চাই না। তারা কিভাবে কাজ করে, সেটি জানাই আমার প্রধান উদ্দেশ্য।
ইউজিন ক্লার্কঃ ইউজিনকে “হাঙর কন্যা”ও বলা হয়ে থাকে। কারণ, সমুদ্রবিদ্যায় পরিবেশের ভারসাম্য রক্ষায় হাঙর কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটি নিয়েই কাজ করেছেন ইউজিন। স্কুবা টেকনোলজি নিয়ে যারা কাজ করেছেন, ইউজিন তাদের মাঝে অন্যতম।
তার বিখ্যাত উক্তিঃ যেসকল মানুষ বিজ্ঞান বোঝেন কিংবা বিজ্ঞান নিয়ে কথা বলেন, তাদের আমরা নিজেদের ইচ্ছেমত অবহেলা করি।
গারটি কোরিঃ আমাদের শরীর কার্বোহাইড্রেট বা শর্করা কিভাবে পাচ্যে পরিণত করে, সেটি নিয়ে গবেষণা করে নোবেল পেয়েছেন কোরি। তার এই প্রক্রিয়াকে বলা হয় দ্য কোরি সাইকেল বা কোরি চক্র। যুক্তরাষ্ট্রের একটি ডাকটিকিটে তার ছবি অংকিত আছে। এমনকি চাঁদের একটি অংশের নামও তার নামে নামকরণ করা হয়েছে।
তার বিখ্যাত উক্তিঃ মানুষ অপেক্ষা করে একটি নির্দিষ্ট সময়ের জন্য। যখন এটি সে পেয়ে যায়, তখন আর কোন কিছুর পরোয়া করে না। বিজ্ঞানীরাও ঠিক তাই।
মারি কুরিঃ মারি কুরি আমাদের সকলের কাছে পরিচিত একটি নাম। তিনিই একমাত্র নারী বিজ্ঞানী যিনি রসায়ন ও পদার্থবিজ্ঞানে দুইবার নোবেল প্রাইজ পেয়েছিলেন। রেডিয়াম ও পোলোনিয়াম নামক দুটি মৌলের আবিষ্কারক তিনি। ২০০৯ সালে নিউইয়র্ক টাইমসের একটি ভোটে তাকে শতাব্দীর সেরা নারী বিজ্ঞানীর খেতাবে ভূষিত করা হয়।
তার বিখ্যাত উক্তিঃ আমাদের সকলের মাঝে ধৈর্য্যের চর্চা করা উচিত। ভুলে গেলে চলবে না, স্রষ্টা আমাদের একটি মহৎ উদ্দেশ্যে তৈরি করেছেন। যতক্ষণ না পর্যন্ত সেটি হাসিল হচ্ছে, ততক্ষণ আমাদের ধৈর্য্য ধারণ করতেই হবে।
সূত্রঃ ফিমেল অন্ট্রেপ্রেনার্স ডট ইন্সটিটিউট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






