‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় উল্লেখ করে এটি বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউপিএলের কার্যালয়ে তালা দেওয়া এবং কর্মীদের তুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
এসব কর্মকাণ্ডকে সম্পূর্ণ বেআইনি ও অপরাধমূলক আখ্যা দিয়ে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বইটি কোনো নিষিদ্ধ বই নয়।
তিনি উল্লেখ করেন, বইটির বিক্রি বন্ধ করা, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া এবং সেখানকার দুজন কর্মীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সুস্পষ্ট বেআইনি ও অপরাধমূলক কাজ। অবিলম্বে সরকারের এ বিষয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
বিগত সরকারের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা টেনে সাবেক এই উপদেষ্টা আরও উল্লেখ করেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে এভাবে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার মতো বহু ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে সে সময় সোচ্চার প্রতিবাদ জানানো হয়েছিল। বর্তমান সময়ে এসে একই ধরনের নিন্দনীয় কাজের পুনরাবৃত্তি ঘটিয়ে প্রকৃতপক্ষে শেখ হাসিনার পথকেই অনুসরণ করা হচ্ছে, যা দেশের মুক্তচিন্তার মানুষের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।
- কিশোরীকন্যার মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা চ্যাড লো
- ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা
- ভরা মৌসুমেও পদ্মায় দেখা নেই ইলিশের
- বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
- মেঝে বারান্দা করিডোরেও চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু রোগীদের
- জাতীয় কন্যা শিশু দিবস আজ
- বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ
- অর্থায়ন কাটছাঁটে ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: জাতিসংঘ
- সুপার এল নিনিয়ো: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
- অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’
- দারুল আদালত: ইটের দেয়ালের আড়ালে ৪০০ বছরের ইতিহাস
- হার্ট ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন
- ইয়ামালের জাদুতে ক্রোয়েশিয়াকেও উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নরা
- এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!
- পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী
- দেশের বাজারে ফের কমলো সোনার দাম
- বিশ্ব হৃদরোগ দিবস: দেশে হৃদরোগে প্রতিদিন প্রায় ৭৭৭ জনের মৃত্যু
- মাল্টা চাষে গৃহবধূ শারমিনের বাজিমাত
- শুভ-পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’ দেখা যাবে ৮ অক্টোবর
- এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা!
- বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা
- দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি
- গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন, টিকে থাকতে স্কুল ছেড়ে কাজে শিশুরা
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু
- ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা
- মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা
- রাজধানীতে চড়া ফলের বাজার, নজরদারির আশ্বাস
- যেসব দক্ষতা চাকরির বাজারে অপ্রতিরোধ্য করে তুলবে আপনাকে











