অস্ট্রেলিয়ার ব্যাংক নোট থেকে সরছে রানি এলিজাবেথের ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। রানির ছবির জায়গায় আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেল সরকার পরিবর্তনের বিষয়টিকে সমর্থন জানিয়েছে। ৫ ডলারের অপর প্রান্তে থাকা অস্ট্রেলিয়ার সংসদের ছবিটিই থাকবে।
এদিকে গত বছর মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রানি হলেও সাংবিধানিকভাবে তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। ফলে এখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি। তবে রানি মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজা বা রানির ‘সাংবিধানিক রাষ্ট্রপ্রধান’ থাকার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে।
১৯৯৯ সালে ব্রিটিশ রাজা বা রানিকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার পদ থেকে অপসারণে একটি গণভোট আয়োজন করা হয়। তবে ওই ভোটে বেশিরভাগ মানুষ তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদে রাখায় মতামত দেন।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও ১২টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করেন ব্রিটিশ রাজা বা রানি। তবে এ পদটি শুধুমাত্রই ‘আনুষ্ঠানিক।’
রানির মৃত্যুর পর পরই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় ৫ ডলারের নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি যুক্ত করা হবে না। এর বদলে সেখানে অস্ট্রেলিয়ার কোনো বিশেষ ব্যক্তির ছবি দেওয়া হবে।
এদিকে নোট থেকে ব্রিটিশ রানির ছবি সরানোর সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন অস্ট্রেলিয়ার মধ্য-ডানপন্থি লেবার সরকার দেশটির আদিবাসীদের স্বীকৃতি নিয়ে গণভোট আয়োজনের চেষ্টা করছে। এটি করতে সংবিধান পরিবর্তন করতে হবে। এছাড়া এ নিয়ে আদিবাসীদের আলোচনাও করতে হবে যেটি তাদের জীবনে প্রভাব রাখবে।
এরআগে ২০২১ সালে অস্ট্রেলিয়া নিজেদের জাতীয় সংগীতে পরিবর্তন আনে। ওই সময় জাতীয় সংগীত থেকে ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ কথাটি বাদ দেওয়া হয়। অস্ট্রেলিয়ার আদীবাসীরা বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতা— এ বিষয়টিকে স্বীকৃতি দিতে এ পরিবর্তন আনা হয়। ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ দিয়ে মূলত অস্ট্রেলিয়াকে নতুন একটি সভ্যতা হিসেবে অভিহিত করা হতো।
অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক জানিয়েছে, নতুন নোটে পরিবর্তন আনতে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করা হবে। যা কয়েক বছর সময় নিতে পারে। আর যতদিন পরিবর্তন না করা হচ্ছে ততদিন রানি এলিজাবেথের ছবিযুক্ত ৫ ডলারের নোটই ইস্যু করা হবে।
সূত্র: রয়টার্স
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











