আইপিএল: জমে উঠেছে প্লে-অফের লড়াই
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২৩ মে ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
আইপিএলের প্লে-অফের আগে রুদ্ধশ্বাস উত্তেজনা তৈরি হয়েছে। গতকাল গুজরাট টাইটান্সের হারে বেশ জমে উঠেছে লড়াই। লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গিয়ে শুভমান গিলদের দল প্রথম দুইয়ে শেষ করার পথে ধাক্কা খেলেও আশা পুরোপুরি শেষ হয়নি। তাদের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সও শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে পারে-তবে প্রত্যেকের সামনে রয়েছে ভিন্ন অঙ্কের সমীকরণ।
গুজরাট টাইটান্স (১৩ ম্যাচে ১৮ পয়েন্ট)
গুজরাটের আর মাত্র একটি ম্যাচ বাকি-চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেও তাদের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ফলাফলের উপর। বেঙ্গালুরু বা পাঞ্জাবের অন্তত একটি ম্যাচে হার প্রয়োজন গুজরাটের শীর্ষ দুইয়ে পৌঁছাতে। আর যদি তারা শেষ ম্যাচ হারেও, তখনও প্রথম দুইয়ে থাকার সুযোগ রয়েছে-তবে সেক্ষেত্রে বেঙ্গালুরু এবং পাঞ্জাবকে তাদের বাকি দুটি ম্যাচই হারতে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১২ ম্যাচে ১৭ পয়েন্ট)
বিরাট কোহলির দলের হাতে রয়েছে সব চেয়ে বড় সুযোগ। তাদের দুটি ম্যাচ বাকি-সানরাইজার্স হায়দারাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দুটি ম্যাচেই জয় পেলে ২১ পয়েন্ট নিয়ে নিশ্চিন্তে শীর্ষ দুইয়ে শেষ করবে বেঙ্গালুরু। একটি ম্যাচ হারলে তাদের তাকিয়ে থাকতে হবে গুজরাট ও পাঞ্জাবের ফলাফলের দিকে।
পাঞ্জাব কিংস (১২ ম্যাচে ১৭ পয়েন্ট)
শ্রেয়াস আয়ারের দলের চিত্র অনেকটাই বেঙ্গালুরুর মতো। তাদের দুটি ম্যাচ দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। দুটি জয় পেলে তারাও পৌঁছে যাবে ২১ পয়েন্টে। তবে একটি ম্যাচ হারলে গুজরাট বা বেঙ্গালুরুর কমপক্ষে একটি হার জরুরি পাঞ্জাবের জন্য শীর্ষ দুই নিশ্চিত করতে।
মুম্বাই ইন্ডিয়ান্স (১৩ ম্যাচে ১৬ পয়েন্ট)
মুম্বাইয়ের সামনে পথ কিছুটা কঠিন। শেষ ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১৮। তবে শীর্ষ দুইয়ে শেষ করতে হলে তাদের তাকিয়ে থাকতে হবে পাঞ্জাব ও বেঙ্গালুরুর হারের দিকে। এই দুই দলই যদি নিজেদের বাকি দুটি ম্যাচে হারে, তাহলেই কেবল মুম্বাই শীর্ষ দুইয়ে পৌঁছাতে পারবে।
লিগ পর্যায়ের শেষ দিকে এসে প্লে-অফে শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামছে চারটি দল। প্রতিটি ম্যাচ এখন হয়ে উঠেছে ‘ডু অর ডাই’।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











