আইসিসি র্যাঙ্কিংয়ে সোবহানা-ফারজানার উন্নতি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ধারাবাহিক উন্নতি ধরে রেখেছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। এবারও র্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে উঠেছেন তিনি। এছাড়া সাম্প্রতিক ম্যাচ না খেলেও এগিয়েছেন ফারজানা হক।
চলমান নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছিলেন সোবহানা, যেখানে ছিল ৪টি চার। সেই ইনিংসের সুবাদে ব্যাটারদের তালিকায় তিনি এখন ৫৫তম স্থানে। ফারজানা হক আছেন ৪৬ নম্বরে।
শারমিন আক্তার বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে ওপরে রয়েছেন। এক ধাপ নিচে নেমে এখন তিনি ৩০তম স্থানে। অধিনায়ক নিগার সুলতানার অবনতি হয়েছে দুই ধাপ, তার অবস্থান এখন ৩৬তম।
ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছেন। ৮২৮ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানে অপরাজিত ছিলেন এই তারকা ব্যাটার।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার ছয় ধাপ এগিয়ে উঠেছেন দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের অগ্রগতি দুই ধাপ, বর্তমানে তিনি তৃতীয়।
বোলারদের তালিকায় শীর্ষে আগের মতোই ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যালানা কিং পাঁচ ধাপ এগিয়ে উঠে গেছেন ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে নেমে গেছেন গার্ডনার।
নাহিদা আক্তার বাংলাদেশি বোলারদের মধ্যে সবার সেরা। অপরিবর্তিতভাবে ১৩তম স্থানে রয়েছেন। অন্য কারও অবস্থানে পরিবর্তন হয়নি।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার, যিনি ব্যাট ও বল-দুই বিভাগেই দারুণ ফর্মে আছেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






