আজ বাজারে আসছে আইফোন ১৬
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বর মাসের অপেক্ষায় আছেন অ্যাপলপ্রেমীরা। কারণ এ মাসেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন করে।
আজ সোমবার, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কে 'ইটস গ্লো টাইম' নামের এক বিশেষ অনুষ্ঠানে নতুন পণ্য প্রকাশ করবে অ্যাপল। বাংলাদেশ সময় রাত ১১টায় এই অনুষ্ঠানটি শুরু হবে। খবর ইন্ডিয়া টুডের।
অ্যাপল বরাবরের মতোই তাদের নতুন আইফোন বা অন্যান্য পণ্য সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তবে প্রযুক্তি দুনিয়ায় নানা গুঞ্জন চলছে যে, এবারের অনুষ্ঠানে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের চারটি নতুন আইফোন আসতে পারে। এছাড়াও, অ্যাপল ওয়াচ ১০ সিরিজ এবং এয়ারপডস ৪ এর ঘোষণাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরইমধ্যে আইফোন ১৬-এর ফিচার সম্পর্কে অনেক তথ্যই সামনে এসেছে। এবার আইফোন ১৬-এর দাম কত হতে পারে তা জানিয়েছে অ্যাপল হাব। অ্যাপল হাবের মতে, আইফোন ১৬-এর দাম হতে চলেছে ৭৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার ৬৬৮ টাকা।
অন্যদিকে আইফোন ১৬ প্লাসের দাম হবে ৮৯৯ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা। আইফোন ১৬ প্রো-এর দাম ১,০৯৯ ডলার হতে চলেছে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩১ হাজার ৪৫১ টাকা। এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার হতে পারে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।
আইফোন ১৬-তে থাকছে এআই সুবিধা। অর্থাৎ আপনাকে এআই ব্যবহার করতে আলাদা করে চ্যাটবট ডাউনলোড করতে হবে না, ফোনেই ইনস্টল করা থাকবে। তবে এআই সার্কিটের জন্য আলাদা কোনো চার্জ নিচ্ছে না কোম্পানি।
অনলাইনে অনুষ্ঠানটি দেখার উপায়:
অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করবে অ্যাপল। তাদের অফিসিয়াল ওয়েবসাইট [www.apple.com/apple-events/](http://www.apple.com/apple-events/) এ গিয়ে দর্শকরা এটি সরাসরি দেখতে পারবেন। এছাড়াও, অ্যাপলের ইউটিউব চ্যানেল ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমেও এই অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস






