আন্তর্জাতিক বডিবিল্ডিংয়ে অভিষেকেই মাকসুদার পদক জয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
দেশের বিভিন্ন শরীর গঠন প্রতিযোগিতায় এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার। জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন গত বছর। এ বছর বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে জিতেছেন সোনার পদক। এবার তার হাত ধরেই আন্তর্জাতিক বডিবিল্ডিংয়ে পদকের দেখা পেল বাংলাদেশ।
বাংলাদেশের কোনো নারী বডিবিল্ডার হিসেবে এবারই প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন মাকসুদা। মুম্বাইয়ে চলমান আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিংয়ে অংশ নিয়েই পদক জিতেছেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন বডিবিল্ডারের মধ্যে তৃতীয় রানার্সআপ হয়েছেন মাকসুদা। তিনি উইম্যান ফিজিক ক্যাটাগরিতে অংশ নিয়েছিলেন। ভারতের বোম্বে এক্সিবিশন সেন্টার হলে প্রাথমিক বাছাই থেকে সেরা আটে ওঠেন মাকসুদা। এরপর ফাইনালে বিচারকদের রায়ে হয়েছেন তৃতীয় রানারআপ।
প্রথমবারের মতো পদক জিতে রোমাঞ্চিত মাকসুদা। মুম্বাই থেকে মুঠোফোনে দেশের এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, যারা আমাকে এত দূর আসতে সহযোগিতা করেছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন, তাদের এসব অনুপ্রেরণামূলক কথা আমাকে এখানে এনেছে।
তিনি আরো বলেন, যখন ২০১৯ সালে আমি বডিবিল্ডিং শুরু করি, তখন সবাই জানতেন আমার প্রস্তুতি কেমন ছিল। এরপর আরো বেশি প্রস্তুতি নিয়ে দুটো জাতীয় প্রতিযোগিতা ও বাংলাদেশ গেমসে অংশ নিই। এরপর এলাম অলিম্পিয়া অ্যামেচার প্রতিযোগিতায়। এখানে এসে পদক জিততে পেরে খুব ভালো লাগছে।
সামনে ফ্রান্সের বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের প্রাক্–বাছাইয়ে অংশ নিতে চান মাকসুদা। পতেঙ্গা নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা এই নারী টেক্সটাইল ডিজাইনের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করতে ২০১৭ সালে ভারতের পাঞ্জাবে যান। সেখানে পড়াশোনার পাশাপাশি একসময় নিয়মিত জিম করতেন।
শরীরচর্চা করতে গিয়ে জিমে গিয়ে রীতিমতো তা মাকসুদার নেশায় পরিণত হয়। এরপর শরীরচর্চা নিয়ে পড়াশোনাও করেছেন। বর্তমানে ঢাকার একটি জিমে প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগারকে আদর্শ মানা মাকসুদা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











