আফগানিস্তানে সহায়তা বন্ধ করবে না জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আফগানিস্তানে সাহায্য প্রদানকারী বেসরকারি এনজিওগুলোতে গত সপ্তাহে নারীকর্মীদের উপর নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। এই পরিস্থিতিতে বেশ কয়েকেটি বড় এনজিও দেশটিতে তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেয়। তবে বৃহস্পতিবা জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে তারা দেশটি মানবিক সহায়তা বন্ধ করবে না।
আফগানিস্তানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রমিজ আলাকবারভ সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানের মানবিক চাহিদা বিশাল। তাই স্পষ্ট করে বলতে চাই জাতিসংঘ এবং মানবিক অংশীদাররা আফগানিস্তানের জনগণের জীবন রক্ষাকারী পরিষেবা প্রদানের জন্য অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি নারীদের অংশগ্রহণ ছাড়াই ব্যাপক মানবিক পদক্ষেপ নেয়া কঠিন। তবে এটি আমাদের মানবিক সহায়তা চালিয়ে যেতে হবে, কারন সাহায্য কখনই শর্তসাপেক্ষ নয়। আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তি বা মৃত ব্যক্তিকে খাদ্য বা স্বাস্থ্য সহায়তা প্রদানের শর্ত দিতে পারবেন না।
জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী এবং জাতিসংঘের অন্যান্য কর্মকর্তারা দেশটির তালেবান শাসকদের সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে আফগানিস্তান সফর করবেন বলে জানিয়েছেন আলাকবারভ।
তালেবান স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনার উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ে জাতিসংঘের কর্মকর্তারা ইতিমধ্যেই তালেবান কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকটি গঠনমূলক আলোচনা করেছেন। অবশ্যই মেয়েদের স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করা নারী চিকিৎসাকর্মী ছাড়া সম্ভব হবে না।
তিনি আরও জানিয়েছেন, মেয়েরা স্কুলে ফিরে যেতে ও নারীরা আবারও কাজে ফিরতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
গত বছর আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তালেবানরা ক্রমাগতভাবে নারীদের অধিকার দমন করে আসছে। বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধ করার কয়েকদিন পর গত শনিবার এনজিওগুলোতে নারীদের নিষেধাজ্ঞা ঘোষনা এই নারীদের ওপর তালেবানের সর্বশেষ আদেশ।
সূত্র: রয়টার্স, এএফপি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







