আমরা একটি টিপ এবং এক মুঠো রোদ্দুর
ঝর্ণা মনি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার
ঝর্ণা মনি : ডেপুটি চিফ রিপোর্টার, ভোরের কাগজ।
নানা কারণে মেজাজটা ছিল চরম খিটখিটে। এর ওপর সারা রাত ঘুম না হওয়ার বিরক্তি তো আছেই। অফিসে, বাসায় কারো সাথে কথাও খুব একটা বলছিলাম না। দুপুরে যাচ্ছিলাম প্রেস ক্লাব। কাকরাইল জ্যামে দুয়েক জন ভিখিরি, একজন থার্ড জেন্ডার টাকা চাইতে এলে একবার তাকিয়ে দেখিনি পর্যন্ত। কিংবা তাকিয়ে ছিলাম, দেখছিলাম না কিছুই। থার্ড জেন্ডার তো রাগে গজগজ করতে করতে গেল, ম্যাডাম কি বোবা!
এরমধ্যেই আরেক থার্ড জেন্ডার! আগের মতো ভাবলেশহীনই ছিলাম। হঠাৎ আবৃত্তির মতো বললো, ওয়াও মামণি! এত বড় টিপ! আমার অনেক দিনের শখ, এরকম একটা বড় টিপের। তোমার কাছে আরেকটি আছে? থাকলে আমাকে একটা দেবে?
হঠাৎ যেন এক মুঠো রোদ্দুর একসাথে চোখে মুখে ঢেউ তুললো। মাত্র কয়েক সেকেন্ড! মাত্র কয়েক সেকেন্ডেই ডিপ্রেশন কেটে গেল। মগজ তখন ফুল গিয়ারে। কিছু না ভেবেই চোখের পলকে কপাল থেকে টিপ খুলে মেয়েটির হাতে দিলাম। কিছু বলার চেষ্টা করতেই হাত দিয়ে থামিয়ে দিলাম। ততক্ষণে সিগন্যালে সবুজ বাতি। রিক্সার প্যাডেল ঘুরতে লাগলো।
(২)
একটি কালো টিপ। মাত্র একটি টিপ। কারো শখ হতে পারে! মেয়েটির চোখে ঝিলিক ছিল। বলার মধ্যে কি যেন একটা মায়া ছড়িয়ে ছিল। ওর নাম কি, জানি না। কোথায় থাকে, জানি না। রাষ্ট্র স্বীকৃতি দিলেও সমাজ ওদের স্বীকৃতি দেয়নি। অধিকারবঞ্চিত মানুষগুলো মানুষ হয়েও মূল স্রোতের বিপরীতে পার করতে হয় পুরো এক জীবন। লড়াই শুধু দুমুঠো খেয়ে বেঁচে থাকার।
(৩)
এখনো এই পৃথিবীতে রক্তখেকোদের হোলিখেলা চলে। নারীমাংসাশিরা মেতে ওঠে প্রিয় আমিষে। ঘুষ, দুর্নীতির মহোৎসব চলে দিনে রাতে। কিছু মানুষের শুধু খাই খাই আর খাই খাই। দুনিয়ার সব খাবে। পাহাড়, নদী, ভূমি এমনকি সাগরও গিলে ফেলতে চায় তারা। এমন পৃথিবীতে রক্তখেকোদের বিপরীতে একজন মানুষের অনেক দিনের শখ, একটি বড় টিপ!
কেমন যেন কয়েকটি লাইন মগজে বারবার রিপ্লে হচ্ছে।
ঝর্ণা মনি : ডেপুটি চিফ রিপোর্টার, ভোরের কাগজ।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




