আরও ২ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ইনবার হাইমান এবং মুহাম্মদ এল-আতরাশ নামে আরও দুইজন জিম্মির মরদেহ ইসরায়েলকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা রেড ক্রসের মাধ্যমে গত বুধবার দু’জনের মরদেহ ইসরায়েলের প্রতিরক্ষঅ বাহিনী (আইডিএফ)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
রাতে মরদেহ দু’টি হস্তান্তরের পর সেগুলো ইনবার এবং মুহম্মদের কি না— সে ব্যাপারে নিশ্চিত হতে মরদেহ দু’টি তেল আবিবের আবু কবির ফরেনসিক ইনস্টিটিউটে পাঠানো হয়। কয়েক ঘণ্টা ধরে পরীক্ষার পর এ দু’টি মরদেহের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হয় ইসরায়েল।
গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী ২৭ বছর বয়সী ইনবার হাইমান ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার বাসিন্দা ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সীমান্তবর্তী ইসরায়েলের রেইম শহরে আয়োজিত নোভা মিউজিক ফেস্টিভ্যালে ইসরায়েলি যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিলেন তিনি। তার মরদেহ নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা।
আর ৩৯ বছর বয়স্ক মুহম্মদ এল আতরাশ ইসরায়েলি সেনাবহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন সেনাসদস্য ও ট্র্যাকার ছিলেন। ২০২৩ সালে ইসরায়েলের নাহাল ওজ এলাকায় হামাস যোদ্ধদের সঙ্গে সম্মুখ যুদ্ধের সময় নিহত হন তিনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে এসেছিল হামাসের যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে শেষ পর্যন্ত হামাসের কব্জায় ছিল ৪৮ জন জিম্মি। হামাস জানিয়েছিল, এই ৪৮ জনের মধ্যে ২০ জন জীবিত আছে, বাকি ২৮ জন মারা গেছে।
গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন যে পরিকল্পনা প্রস্তাব আকারে হাজির করেছিলেন ট্রাম্প— ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস তাতে সম্মতি জানানোর পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় ফিলিস্তিনের গাজা উপত্যকায়। প্রস্তাবিত পরিকল্পনায় হামাসকে ট্রাম্প শর্ত দিয়েছিলেন যে গোষ্ঠীটিকে অবশ্যই জীবিত ২০ ইসরায়েলি জিম্মি এবং মৃত ২৮ জন জিম্মির মরদেহ হস্তান্তর করতে হবে।
যুদ্ধবিরতির তৃতীয় দিন ১৩ অক্টোবর সোমাবার নিজেদের কব্জায় থাকা জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মির সবাইকে এবং চার জন জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। পরের দিন ১৪ অক্টোবর রাতে আরও চার জিম্মির মরদেহ হস্তান্তর গাজার স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠী।
তারপর বৃহস্পতিবার রাতে এই দু’জনের মৃতদেহ হস্তান্তর করল হামাস।
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







