ইউটিউব কিডসে বাছাই করা কনটেন্ট
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৫৩ পিএম, ২৭ এপ্রিল ২০১৮ শুক্রবার
শিশুদের জন্য ইউটিউব কিডসের নতুন ভার্সন চালু করবে প্রতিষ্ঠানটি। যেখানে হোয়াইট লিষ্ট অপশনে থাকা যে কোন বিষয় অভিভাবকরা নির্ধারণ করে দিতে পারবেন। আর অ্যালগরিদম অনুযায়ী বাছাইকৃত সেই ভিডিও কনটেন্টগুলো ডিসপ্লেতে ভেসে উঠবে কিংবা দেখা যাবে বলে জানিয়েছে ইউটিউব।
জনপ্রিয় ভিডিও শেয়ারিং এই প্লার্টফর্মটির ভাষ্যমতে এই অ্যাপটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে, শিশুরা এটি ব্যবহারকালে তাদের অভিভাবকরা যাতে নিশ্চিত থাকতে পারেন। অভিবাবকরা শান্তি পাবেন এই ভেবে যে, তাদের নির্ধারণ করে দেওয়া ভিডিওগুলোই দেখছে তাদের সন্তানরা। এতে করে ইন্টারনেটের কালো জগত থেকেও নিরাপদ দূরে থাকতে পারবে তাদের সন্তানরা।
ইউটিউব কিডসে দেওয়া এই অপশনটি ব্যবহার করে অভিবাবকরা নির্দিষ্ট কিছু শব্দ (কি ওয়ার্ড) নিষিদ্ধ করতে পারবেন। আগে যেমন যৌনতা বা অশ্লীলতা, অপবিত্রতা বোঝায় কিংবা অশালীন কৌতুক এমন ভিডিওগুলো সামনে আসত। নতুন এই অ্যালগরিদমের কারণে এইসব ভিডিও সামনে আসতে প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হবে।
গুগল মালিকানাধীন এই ভিডিও শেয়ারের উদ্ভাবনা নিয়ে নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে প্রতিষ্ঠানটি জানায়, ইউটিউব কিডস নিয়ে তারা সব সময় ভাল কিছু করার চেষ্টা করছে। তাই কোন ধরনের গুজব কিংবা ভাবনাচিন্তা থেকে আসা অভিযোগের মন্তব্য করছেন না তারা।
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগের জবাবে ইউটিউবের প্রতিষ্ঠাতা অ্যালফাবেট জানায়, গত বছরের নভেম্বরেই এ বিষয়ে একটি নীতিমালা করে বিভিন্ন অ্যাডাল্ট ভিডিও কন্টেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউটিউবের ভাইস প্রেসিডেন্ট জোহানা রাইট তার এক পোস্টে লেখেন, নিরাপত্তাবিষয়ক নীতিমালার ঘোষণা আসার পর থেকেই সপ্তাহে প্রায় ৫০ টি চ্যানেল ডিলিট করা শুরু করেছে ইউটিউব। একই সঙ্গে প্রায় সাড়ে তিন লাখ ভিডিওতে বিজ্ঞাপন দেওয়াও বন্ধ করে প্রতিষ্ঠানটি।
তিনি আরো বলেন, এই ভিডিও কনটেন্ট ও বিজ্ঞাপনগুলো মনিটর করার জন্য প্রায় এক হাজার কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে ।
- ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২


