ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:৩৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

ইতালিয়ান ওপেনের শিরোপা জিতলেন সিমোনা হালেপ

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বর্তমানে টেনিস তারকা বলতেই প্লিসকোভাকে জানে সবাই। বর্তমান চ্যাম্পিয়ন সেই ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইতালিয়ান ওপেনের শিরোপা জয় করলেন সিমোনা হালেপ। একইসঙ্গে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে দারুণভাবে ঝালিয়ে নেবার সুযোগটাও কাজে লাগিয়েছেন এই রোমানিয়ান সুন্দরী।

সোমবারের ফাইনালে অবশ্য পুরো ম্যাচ খেলেতে হয়নি তাকে, কারণ ইনজুরিতে পড়েন চেক প্রজাতন্ত্র তারকা প্লিসকোভা। ৬-০, ২-১ গেমে পিছিয়ে থাকার পরই মূলত ইনজুরির কাছে হার মেনে ফাইনাল থেকে সড়ে দাঁড়ান চেক তারকা। আর এতেই ২০১৭ ও ২০১৮ সালের পর ফোরো ইতালিকোর ক্লে কোর্টে শেষ পর্যন্ত শিরোপা হাতে নিতে সক্ষম হন শীর্ষ বাছাই হালেপ।

শিরোপা অর্জনের পর ২৮ বছর বয়সী রোমানিয়ান তারকা তাই বলেছেন, ‘শেষ পর্যন্ত আমি এটা জয় করতে পারলাম। ২০১৩ সালে এখান থেকেই আমি র‌্যাঙ্কিংয়ের উন্নতি শুরু করেছিলাম। সে কারণেই এই শিরোপার জয়ের স্বপ্ন আমি সব সময়ই দেখেছি।’

এদিকে বেশ কিছুদিন যাবত ক্লে কোর্টে কঠিন কিছু ম্যাচ খেলার পর প্লিসকোভা তার বাম থাইয়ে মোটা ব্যান্ডেজ বেঁধেই কাল কোর্টে নেমেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। এ বিষয়ে রোমানিয়ান তারকা হালেপ বলেছেন, ‘আমি সত্যিই তার জন্য দু:খ প্রকাশ করছি। ইনজুরি নিয়ে খেলাটা মোটেই সহজ নয়।’

ম্যাচের শুরু থেকেই প্লিসকোভা তার সার্ভিস নিয়ে সমস্যায় পড়েছিলেন। ডাবল ব্রেকের পর হালেপের কাছে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েন। পরের সার্ভিসে হালেপ তিনটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে মাত্র ২০ মিনিটেই প্রথম সেট নিজের করে নেন। দ্বিতীয় সেট শুরুর আগে প্লিসকোভা তার ইনজুরির চিকিৎসা নেন।

শুশ্রূষা নিয়েই শেষ পর্যন্ত একটি গেম নিজের করে নিয়ে দ্বিতীয় সেটেই ১-১ এ সমতা ফেরান। কিন্তু তৃতীয় গেমে আর খেলার মতো পর্যায়ে ছিলেন না ২৮ বছর বয়সী এই চেক তারকা। ফলে ৩২ মিনিটেই ফাইনালের ইতি টেনে শিরোপা জয়ের কৃতিত্ব দেখান হালেপ।

-জেডসি