ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৩ পিএম, ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সোমালি বংশোদ্ভূত মার্কিন ডেমোক্রেটিক দলীয় প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরকে তার জন্মস্থান নিয়ে আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রে ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট পদে থাকাকালে তিনি বহুবার এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন।
ইলহান ওমর মিনেসোটা থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
ট্রাম্প নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘তার ফিরে যাওয়া উচিত।’ তিনি এই পোস্টের সঙ্গে ইলহান ওমরের একটি সভায় দেওয়া বক্তব্যের ভিডিও জুড়ে দেন। ওই অনুষ্ঠান কখন হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ইলহানের বক্তব্যের ভিডিওটি কয়েক সপ্তাহ ধরে ডানপন্থী ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে ঘুরছে।
ইলহান সোমালিয়ায় জন্মগ্রহণ করেছেন। আট বছর বয়সে তিনি দেশের গৃহযুদ্ধ থেকে পালিয়ে যান। কেনিয়ার একটি শরণার্থীশিবিরে চার বছর কাটানোর পর ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি ২০০০ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক হন।
লরা লুমারসহ ‘এমএজিএ’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) সমর্থকেরা দ্রুত তাদের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতে ট্রাম্পের পোস্টটি ছড়িয়ে দিয়েছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে বলেছেন, এমন নয়।
গত সেপ্টেম্বরে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘‘আপনি জানেন, আমি সোমালিয়ার প্রধানের সঙ্গে দেখা করেছিলাম? আমি তাকে বলেছিলাম, তিনি হয়তো তাকে (ইলহান ওমর) ফিরিয়ে নিতে চান। তিনি বলেছিলেন, ‘আমি তাকে চাই না।’”
ট্রাম্প তার প্রথম মেয়াদেও বহুবার ইলহান ওমরকে আক্রমণ করেছিলেন। তিনি ২০২০ সালের প্রচারের শেষ মাসগুলোতে তাঁকে উদ্দেশ করে বলেছিলেন, ‘আমাদের দেশ কীভাবে চালাব, তা শেখাচ্ছেন?’
ইলহানের কার্যালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
তবে চার মেয়াদের এই আইনপ্রণেতা গত শুক্রবার এক রেডিও উপস্থাপককে বলেন, তার অভিবাসন মর্যাদা নিয়ে এমন কথায় তিনি মোটেই উদ্বিগ্ন নন।
দ্য ডিন ওবেইদাল্লাহ শো-তে ইলহান বলেন, ‘আমার কোনো চিন্তা নেই। আমি জানি না, তারা কীভাবে আমার নাগরিকত্ব কেড়ে নেবে এবং আমাকে দেশ থেকে বের করে দেবে। তবে এটি কোনো ভীতিকর হুমকি কি না, তা–ও আমি জানি না।’
ইলহান বলেন, ‘আমি সেই ৮ বছরের শিশু নই, যে যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল। আমি বড় হয়েছি, আমার সন্তানেরাও বড়। আমি চাইলে যেখানে খুশি গিয়ে থাকতে পারি। প্রতিদিন সকালে উঠে প্রতিটি আলোচনায় “আমরা ইলহানকে দেশ থেকে বের করে দেব”—এমন কথা বলাটা খুবই অদ্ভুত।’
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






