ঈদে ফাঁকা রাজধানীতে নিরাপত্তায় তৎপর পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ১৬ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ঈদ উপলক্ষ্যে ফাঁকা রাজধানীতে নিরাপত্তায় চেকপোস্ট ও টহল তিনগুণ বাড়িয়েছে ডিএমপি। ছিনতাই, ফাঁকা বাসায় চুরি রোধে বাড়ানো হচ্ছে নজরদারি। এছাড়া রাজধানীর প্রবেশ পথে মহাসড়কে গরুর হাট যেন বসতে না পারে সে জন্য বিশেষ ব্যবস্থাও নিচ্ছে ডিএমপি। ঈদের ছুটিতে বাড়ি ফিরছে লাখো মানুষ। এ সময় অনেকটা ফাঁকা থাকে রাজধানী। এ সুযোগে সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্র।
পুলিশ বলছে, রাজধানীতে ফাঁকা সড়কে ছিনতাইয়ের শঙ্কা থাকে। বিশেষ করে কিশোর গ্যাং এর সদস্যরা এ ধরনের অপরাধে জড়িত থাকে। আবার ফাঁকা বাসায় গ্রিল কেটে ও তালা ভেঙে চুরি সংঘটিত হয়। এসব প্রতিরোধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলছে ডিএমপি।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, ‘ইতিমধ্যে নিরাপত্তা টহল দ্বিগুণ করা হয়েছে। চেকপোস্টের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে যেখানে একটি জায়গায় চেকপোস্ট ছিলে সেখানে এখন ৩–৪টি চেকপোস্ট করা হয়েছে। কমিউনিটি পুলিশকে পুলিশি কার্যক্রমে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি সিকিউরিটি গার্ডদের সচেষ্ট থাকার বিষয়ে সজাগ করা হচ্ছে।
ঈদের দিন পর্যন্ত পশুর হাট চালু থাকবে। এ কারণে রাজধানী থেকে বের হওয়ার পথে গাবতলী, উত্তরা এলাকায় দেখা দেয় যানজট। এটি নিরসনে বিশেষ ব্যবস্থা নিচ্ছে ডিএমপি।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) মেহেদী হাসান, ‘হাট ব্যবহারকারী এবং হাটের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে আমরা একটি কমন হোটসঅ্যাপ গ্রুপ খুলেছি। তাৎক্ষণিক যখন যে সংস্থার প্রয়োজন সেই সংস্থাকে আমাদের ম্যানেজমেন্ট যেন সহায়তা করতে পারে।’
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











