ঈদ সামনে রেখে রাজধানীতে চলছে তাঁতমেলা
আপডেট: ১২:৪৩ পিএম, ১৮ জুলাই ২০১৪ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :
ঈদকে সামনে রেখে রাজধানীর একাধিক এলাকায় চলছে তাঁতমেলা। বাংলাদেশ তাঁত বোর্ড, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), জামদানী ও হস্তশিল্প উন্নয়ন সোসাইটি নগরীর বিভিন্ন এলাকায় এই মেলাগুলোর আয়োজন করেছে। দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ তৈরি করতেই মূলত প্রতিবছর এসব তাঁতমেলার আয়োজন করা হয়।
রাজধানীর বিভিন্ন তাঁতমেলা সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভিন্ন রুচিও বিভিন্ন মাত্রার ক্রয়ক্ষমতার মানুষের চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে মেলার স্টলগুলো। দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যকে উপস্থ’াপনের জন্য ঈদ উৎসবের রঙ, আমেজ, নকশা ও কারুকাজে সমৃদ্ধ করা হয়েছে মেলায় আগত দেশীয় তাঁত ও বস্ত্রশিল্পের প্রতিটি পণ্যকে। এসব মেলায় সব বয়সী ক্রেতাদের জন্য বাহারি রঙ ও ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, থ্রি-পিস, টু-পিস, গৃহসাজের পণ্য পাওয়া যাচ্ছে। রয়েছে বেড শিট, বেড কভার, কুশন কভার, বিভিন্ন রং ও ডিজাইনের পর্দা।
মেলাগুলোতে ক্রেতারা আরও পাচ্ছেন হস্তশিল্প, টাঙ্গাইল, তাঁতের শাড়ি, পাবনা, মনিপুরি, কুমিল্লা, রাঙ্গামাটির শাড়ি এবং গ্রামীণ চেকের সমাহার। শুধু শাড়ি নয়, তাঁতের সালোয়ার-কামিজ, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের রকমারি পোশাকসহ আছে বেশকিছু তৈজসপত্রের দোকান। মেলায় বিক্রেতারা জানান, মেলায় বেচাবিক্রি ভালো। ঈদ যতই ঘনিয়ে আসছে মেলায় ক্রেতা সমাগম বাড়ছে। তবে এখানে মধ্যবিত্ত ক্রেতারাই বেশি আসেন বলে তারা জানান।
টাঙ্গাইল তাঁত শাড়ি কুটিরে পাওয়া যাচ্ছে সুতি জামদানি শাড়ি, দাম ২ থেকে ৫ হাজার টাকায়। দেশীয় তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে ৪৫০ থেকে ৮০০ টাকায়। প্রিন্টের শাড়ি ২৫০ থেকে ৫৫০ টাকায়। ৪০০ থেকে ৮০০ টাকার দামের ক্রেতাই বেশি। এই স্টলের বিক্রেতারা জানান, প্রতিদিনই মেলায় ভিড় বাড়ছে। তারা আশা করছেন, দুয়েকদিন পর এ ভিড় আরো অনেক বেশি বাড়বে।
মানিকমিয়া এভিনিউতে এই মেলা শুরু হয়েছে গত ৭ আগস্ট। চলবে চাঁদ রাত পর্যন্ত। মেলায় স্টল রয়েছে ৭০টি। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকছে।
রাজধানীর শান্তিনগর চৌরাস্তার সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে জমে উঠেছে জামদানী ও হস্তশিল্প মেলা। বেইলী রোডের কাছে হওয়ায় প্রতিদিনই জামদানী প্রেমি নারীদের আগমনে মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙ ও কারুকাজ করা মিরপুর, গেন্ডারিয়া ও রূপগঞ্জের তৈরি বিখ্যাত জামদানী শাড়ি। বিভিন্ন স্টলে মনোলোভা এই শাড়িগুলো বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ২৫ হাজার টাকায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতার জন্য এই মেলা খোলা থাকছে।
এদিকে আগারগাঁও টিঅ্যান্ডটি ভবন সংলগ্ন এলাকায় এ মেলার আয়োজন করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)। রোজার শুরু থেকেই জমে উঠেছে মাসব্যাপী এই মেলা। মেলায় প্রতিটি দোকান বরাদ্দে প্রাধান্য দেয়া হয়েছে তাঁতশিল্পকে। রয়েছে বেশ কটি জামদানি শাড়ির দোকান। সিলেটের মনিপুরি তাঁতের শাড়ির বিশাল সমাহারের সঙ্গে আছে রাজশাহী সিল্কের আয়োজন। ঈদের জন্য রাজশাহীর এ সিল্কগুলো মেলা থেকে ক্রেতারা সরাসরি মিলের দামে কিনতে পারছেন।
১৮.০৭.২০১৪ - সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ











