এক গাছে ৮ জাতের আম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মাদারীপুরের হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারা এমন এক আম গাছ লাগিয়েছেন যে গাছে ফলে ৮ জাতের আম। কিউযাই, মিয়াজাকি, থাই জ্যামবো, পলিমারসহ আট জাতের আম গাছটিতে ফলন হচ্ছে বারোমাস। সেই আমগাছ দেখতে কৌতূহলী মানুষের ভিড়। প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যাও। এমনই গাছের ফলনে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা।
জানা যায়, শুধু আমই নয় এই হর্টিকালচার সেন্টারে দেখা মিলবে লিচু, কাঁঠাল, পেয়ারা, আমলকি, আমরা ও লেবুসহ নাম না জানা বিভিন্ন ফলের কলম ও চারা। সুন্দর এমন ফলের বাগানে সময় কাটাতে ছুটে আসছেন অনেকেই। মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে পেরে খুশি দর্শনার্থীরা।
সূত্র জানায়, এখানে মাঠকর্মী রয়েছেন ২৭ জন। আর অফিসে ১৪ জন কর্মকর্তা মিলে দেখাশোনা করছেন এই বড় প্রতিষ্ঠানটি। ঢাকা-বরিশাল মহাসড়কের কোলঘেঁষে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের চতুরপাড়ায় নির্মাণ করা হয় হর্টিকালচার সেন্টার। ২০১৩ সালে ১২ দশমিক ৬০ একর জায়গার ওপর নির্মিত হর্টিকালচার সেন্টারটি ফলের উদ্যান নামে বেশ পরিচিত।
রুবেল মাতুব্বর নামে এক দর্শনার্থী বলেন, একটি গাছে আট জাতের আম। প্রথমে বিশ্বাস হচ্ছিল না। নিজ চোখে দেখার পর চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। এখান থেকে গাছ কিনে ফল বাগান তৈরি করার পরিকল্পনাও রয়েছে।
হর্টিকালচার সেন্টারের উচ্চমান সহকারী জাকির হোসেন বলেন, হর্টিকালচার সেন্টারে ৮০ হাজার ফলগাছের চারা ও কলম রয়েছে। প্রতিটি ফলই উপকারী। যারা আগ্রহ দেখাচ্ছেন ফলন বাগান করার; তাদের পরামর্শসহ নানা নির্দেশনা দেয়া হচ্ছে।
হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা এমদাদ হোসেন লিটন জানান, চিন্তাভাবনা করলে নতুন নতুন পরিকল্পনা বের হয়। আর সেটাকে কাজে লাগিয়ে ভালোকিছু করা সম্ভব। এর অন্যতম উদাহরণ হলো একগাছে আট জাতের আম। এ গাছটি বারোমাসই ফল দিচ্ছে। অনেক চাষি পরামর্শ নিচ্ছেন বাণিজ্যিকভাবে এ আমগাছের চাষাবাদ করার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




