এক বছরে ৩ হাজার ৪৯৫ নারী-কন্যাশিশু নির্যাতিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
গত এক বছরে তিন হাজার ৪৯৫ জন নারী ও কন্যাশিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে নারী এক হাজার ৮৭৬ জন এবং কন্যাশিশু আছেন এক হাজার ৬১৯ জন। বাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হয়।
রোববার (১ জানুয়ারি) সংস্থাটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট তিন হাজার ৪৯৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতিত হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬৭২ জন কন্যা এবং ৩১৫ জন নারী। এই সংখ্যার মধ্যে ১২১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এসব ধর্ষণের ঘটনায় ২৩ জন কন্যাসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। ধর্ষণের কারণে সাতজন কন্যাসহ আটজন আত্মহত্যা করেছে। এছাড়া ৯৪ জন কন্যাসহ ১৪০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
নির্যাতনের এ প্রতিবেদন অনুযায়ী, এই এক বছরে ১৬৩ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। এর মধ্যে ১২২ জন কন্যাশিশু। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১২৫ জনের মধ্যে ১০৪ জন। এই উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন মোট সাতজন। পাচারের শিকার হয়েছে ১০৮ জন নারী ও কন্যা। যাদের মধ্যে কন্যাশিশু ২৮ জন। এসিডদগ্ধের ঘটনা ঘটেছে ২২ জনের সঙ্গে। এর মধ্যে ১২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে তিনজন কন্যাশিশু।
এছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৬৫ জন। এর মধ্যে ৬৫ জনকে এই কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন ২১৯ জন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। মানসিক নির্যাতনের শিকার হয়েছেন একজন। যৌন নির্যাতনের শিকার হয়েছেন একজন। ১৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচজন গৃহকর্মীর হত্যা ও দু’জন আত্মহত্যা করেছে।
মহিলা পরিষদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৯২ জন কন্যাসহ ৫০৭ জনকে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে। হত্যাচেষ্টা হয়েছে ৫২ জনের ওপর, এর মধ্যে ১২ জন কন্যাশিশু। ৬৯ জন কন্যাসহ ৩১০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮২ জন কন্যাসহ ২৩৯ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬ জন কন্যাসহ ৩৭ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন।
এছাড়াও পাঁচজন নারী ও কন্যাশিশু আত্মহত্যার চেষ্টা করেছেন। পিতৃত্বের দাবির ঘটনা ঘটেছে একটি। অপহরণের শিকার হয়েছে ১০৯ জন কন্যাসহ ১২৭ জন। অপহরণের চেষ্টা করা হয়েছে সাতজন নারী ও কন্যাকে। ফতোয়ার শিকার হয়েছেন নয়জন। দুই জনকে পতিতালয়ে বিক্রি করা হয়েছে। জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে দুটি। পুলিশি নির্যাতনের ঘটনা ঘটেছে পাঁচটি। সাইবার অপরাধের শিকার হয়েছেন ৫৭ জন। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২৭টি।
গত এক বছরে বাল্যবিবাহ ঠেকানো গেছে ৬১টি। এছাড়া ৩১জন কন্যাসহ ৯৪ জন বিচ্ছিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

