এবছর আগেই দেখা মিললো কাঞ্চনজঙ্ঘার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার
সংগৃহীত ছবি
এবছর বেশ খানিকটা আগেই দেখা দিলো হিমালয়ের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতচূড়া কাঞ্চনজঙ্ঘা। প্রায় দেড়শ’ কিলোমিটার দূরে দাঁড়িয়ে সেই মায়াবী ডাকে সাড়া দিতে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জড়ো হতে শুরু করেছেন ভ্রমণপ্রিয় মানুষ।
শরতের হালকা শীতের মেঘ সরিয়ে মায়াবী কাঞ্চনজঙ্ঘা উদ্ভাসিত হয়েছে হিমালয়ের বিশালতায়। এখান থেকে দূরত্ব ১৩৫ কিলোমিটার হলেও দেখ মনে হয়, যেন প্রবহমান মহানন্দা নদের উল্টো পাড়েই প্রতিবিম্ব ফেলে দাঁড়িয়ে আছে। চোখ জুড়িয়ে নিতে তেঁতুলিয়ার সরকারি বাংলোতে জড়ো হতে শুরু করেছেন সৌন্দর্য পিপাসুরা। তারা ভিড় করছেন এ জেলার বিভিন্ন হোটেল-মটেলেও।
গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে এই পর্বতশৃঙ্গ। আবহাওয়া ভালো থাকা ছাড়াও পরিবেশ পরিস্কার থাকার কারণে এবার কিছুটা আগেভাগেই দৃশ্যমান হয়েছে কাঞ্চনজঙ্ঘা। সাধারণত এটি অক্টোবরে দৃশ্যমান হয়।
গতবারের মতো এবারও বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত স্থানীয় প্রশাসন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র শাহ বলেন, আমাদের যে হোটেলগুলো আছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সেগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মাঝে মধ্যেই রঙ বদলায় কাঞ্চনজঙ্ঘা। কখনও লাল, কখনও কমলা আবার কখনও হয়ে ওঠে কালো। যে রঙই থাকুক কাঞ্চনজঙ্ঘা নয়নাভিরাম হয়ে ওঠে উত্তরের নীল আকাশ। মন কেঁড়ে নেয় আগতদের।
কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম ও নেপাল জুড়ে অবস্থিত। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৪, ১৬৯ ফুট।
কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি আকর্ষণ। ভারতের অন্যতম শৈল শহর দার্জিলিং, ঘুম বা কালিম্পংয়ের প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা।
জানা গেছে, শুধু পঞ্চগড়ই নয়, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার কয়েকটি এলাকা থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এসব জেলা থেকে গত বছরের আগে কখনো এই পর্বতশৃঙ্গটি দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।
পঞ্চগড়ের বাসিন্দা হেনা দাশ বলেন, প্রতি বছরই শেষ দিকে আমাদের জেলা থেকে কম বেশি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে দেখা যায়। কিন্তু এই বছর বেশ আগেই এই সেপ্টেম্বরেই দেখা মিলেছে পরিষ্কারভাবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


