এবার গীতিকার ও সুরকার হিসেবে নতুন রূপে মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে দিঘা। সেই আবহে এক সুরেলা চমক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই লিখেছেন গান, আবার সেই গানে সুরও দিয়েছেন তিনি। ‘নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী’ শিরোনামের এই ভক্তিমূলক গানটি গেয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানে দেবতাদের গুণকীর্তন করে জগন্নাথ ভক্তদের আবেগ ছুঁয়ে গেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার পরই তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে জগন্নাথ মন্দিরের নানান মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরা হয়েছে। ‘জয় জগন্নাথ ধাম’ ক্যাপশনে ভক্তরা গানটি শেয়ার করছেন নানা প্ল্যাটফর্মে।
আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, প্রধান অতিথি হিসেবে। তার আগের দিন আয়োজন করা হয়েছে বিশেষ যজ্ঞের। ইতিমধ্যে মন্দির চত্বর সেজে উঠেছে জমকালো সাজে। দিঘা জুড়ে বইছে উৎসবের হাওয়া।
তবে কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে রাজ্য সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পুরো অনুষ্ঠান এলাকা থাকবে একাধিক স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা। নিয়ন্ত্রিত হবে যান চলাচল। দর্শনার্থীদের জন্য থাকবে এলইডি স্ক্রিন, আধুনিক সাউন্ড সিস্টেম এবং সরাসরি সম্প্রচারের ব্যবস্থা।
উল্লেখযোগ্যভাবে, এটাই প্রথমবার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার গান লিখে ও সুর দিয়ে নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করেছেন। এবার জগন্নাথ ভক্তির মাধ্যমে আরও একবার নিজের সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখলেন তিনি।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা











