এবার গুগল সার্চে আসছে নতুন পরিবর্তন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
ফাইল ছবি।
এবার গুগল সার্চে আসছে নতুন রকমের পরিবর্তন। সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল নতুন একটি এআইচালিত ফিচার নিয়ে এসেছে; যার নাম ‘ওয়েব গাইড’। এই নতুন সিস্টেম আপনার সার্চ করা বিষয়গুলোকে আরও সুন্দরভাবে ভাগ করে সাজিয়ে দেবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত এবং সুনির্দিষ্ট তথ্য খুঁজে পেতে পারেন।
কীভাবে কাজ করবে ‘ওয়েব গাইড’ : গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল ব্যবহার করে এই ফিচার চালু হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনি ‘how to care for a mango tree’ লিখে সার্চ করেন, তাহলে ‘ওয়েব গাইড’ প্রথমে দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখাবে। এরপর এটি এআই দিয়ে তৈরি একটি সংক্ষিপ্ত সারাংশ প্রদান করবে এবং সব শেষে বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ফলাফলগুলো সাজিয়ে দেবে।
ব্যবহারকারীদের জন্য থাকছে যেসব সুবিধা : যারা কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজছেন বা দ্রুত তথ্য পেতে চান, তাদের জন্য এই ফিচারটি বিশেষভাবে উপকারী হবে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে এখনও আগের পুরনো স্টাইলের সার্চ ফলাফল দেখতে পারবেন। তবে ভবিষ্যতে এই নতুন ‘ওয়েব গাইড’ ফিচারটি ‘Al’ ট্যাবে অন্তর্ভুক্ত হবে। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগ্রহী ব্যবহারকারীরা গুগল সার্চ ল্যাবস থেকে এই ফিচারটি চালু করতে পারবেন।
গুগল মনে করছে, আগে যেখানে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইটের লিংক একসঙ্গে দেখাত, এখন থিম বা ক্যাটাগরি অনুযায়ী ফলাফল ভাগ করে দেওয়ায় তরুণ ব্যবহারকারীরা অনেক বেশি উপকৃত হবেন। এটি শুধু সময় বাঁচাবে না, বরং ভুল তথ্যের ঝামেলাও কমাবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






