এবার দিল্লি-ওয়াশিংটন ফ্লাইট বন্ধ করছে এয়ার ইন্ডিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ পিএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লি এবং ওয়াশিংটন ডিসির মধ্যে কোনও এয়ার ইন্ডিয়া বিমান চলবে না! যাত্রীদের হয় ঘুরপথে নয়তো অন্য বিমানসংস্থার উপর ভরসা করতে হবে। সোমবার ভারতের এয়ার ইন্ডিয়ার তরফে বিমান চলাচল স্থগিত রাখার বিষয়টি জানানো হয়। কেন দিল্লি এবং ওয়াশিংটন ডিসির মধ্যে পরিষেবা স্থগিত রাখা হচ্ছে, তার ব্যাখ্যাও দিয়েছে বিমানসংস্থাটি।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বেশ কয়েকটি বিমানের সংস্কারের কাজ চলছে। সেই কারণে বিশেষত, কোনও বোয়িং ৭৮৭-৭ ড্রিমলাইনার বিমান এখন আকাশে উড়বে না। শুধু তা-ই নয়, বিভিন্ন আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ থাকায় দীর্ঘ যাত্রাপথের বিমান পরিষেবাগুলি ব্যাহত হচ্ছে। সব দিক বিবেচনা করেই আপাতত দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এযার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
যে সব যাত্রী ইতিমধ্যেই ১ সেপ্টেম্বরের পর দিল্লি এবং ওয়াশিংটনের এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট কেটেছেন, তারা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার তরফে, সংশ্লিষ্ট সেই সব যাত্রীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিকল্প পথে দিল্লি থেকে ওয়াশিংটন বা ওয়াশিংটন থেকে দিল্লি আসার ব্যবস্থা করা হয়েছে। তবে যে সব যাত্রী সেই বিকল্পে রাজি নন, তাদের টিকিটের টাকা সম্পূর্ণ ফেরত দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। দিল্লি থেকে সরাসরি ওয়াশিংটনের বিমান না-থাকলেও নিউ ইয়র্ক, নেওয়ার্ক, শিকাগো এবং সান ফ্রান্সিসকো হয়ে ওয়াশিংটন পৌঁছোতে পারবেন যাত্রীরা।
গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের অদূরে গ্যাটউইকের উদ্দেশে রওনা হয়েছিল বোয়িং সংস্থার এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১। রানওয়ে ছাড়ার ৩২ সেকেন্ডের মধ্যে সেটি সামনের বহুতল ভবনে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। বিমানের ২৪২ জনের মধ্যে ২৪১ জন-সহ মোট ২৬০ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। উল্লেখ্য, আহমেদাবাদ যে বিমানটি ভেঙে পড়েছিল, সেটি বোয়িংয়ের ৭৮৭ মডেলের ছিল। দুর্ঘটনার পর পরই এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব বিমানে পরীক্ষা শুরু করেছিলেন কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











