এয়ারপোর্ট থেকে আব্দুল্লাহপুর যেতে লাগছে ৪ ঘণ্টা!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট। তবে কখনো কখনো কোনো উপলক্ষকে ঘিরে সড়কে দুর্ভোগের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। আবার কখনো অজানা কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয় নগরবাসীকে। সপ্তাহের মাঝামাঝি সময় মঙ্গলবারও এমন দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে সকাল থেকে মহাখালী-মিরপুর বা বাড্ডার দিক থেকে উত্তরা-আব্দুল্লাপুর-টঙ্গীগামী সব যানবাহনকে দীর্ঘ যানজটে পড়তে হয়েছে। আর এর প্রভাব পড়েছে উল্টো দিকের সড়কেও।
রাজধানীর ইসিবি চত্বর থেকে উত্তরায় অফিসগামী রাকিবুল হক নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ইসিবি চত্বর থেকে উত্তরা পর্যন্ত (১২.২ কিলোমিটার) রাস্তা পার হতে ৩ ঘণ্টা ২০ মিনিট লেগেছে।
যানজটে দুর্ভোগের কথা তুলে ধরে ভুক্তভোগী আব্বাস আলী জানান, জীবনের মধুরতম জ্যামের অভিজ্ঞতা এয়ারপোর্ট থেকে মাত্র ৪ ঘণ্টায় আবদুল্লাহপুর! আমরা আসলে খুবই অসহায়। হাতে অতিরিক্ত নিয়ে বের হওয়ার পরেও সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারি না। সরকারের কোনো চিন্তাতেই নেই আমরা এমন কষ্ট করি রাস্তায়। আসলে কিছু বলার নাই।
মোহাম্মদপুর থেকে মগবাজার এলাকায় নিয়মিত যাতায়াতকারী আল-আমিন দুর্ভোগের কথা জানিয়ে বলেন, মোহাম্মদপুর থেকে ফার্মগেট পর্যন্ত আসতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। অন্যান্য দিন এত সময় লাগে না। কেন এত যানজট তাও জানি না।
এদিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিজের কর্মস্থলে যাওয়ার পথে যানজটের দুর্ভোগের কথা তুলে ধরেন ব্যাংক কর্মকর্তা মাসুদ মিয়া।
মাসুদ মিয়া বলেন, বসুন্ধরা থেকে এয়ারপোর্ট যেতে দুই ঘণ্টা সময় লেগেছে। এটা অনেকটা অবিশ্বাস্য। সকালে বৃষ্টি হয়েছিল এর বাইরে তো কোনো যানজটের কারণ দেখি না।
অন্যদিকে সকালের দিকে কয়েক দফা বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে। দুপুরের দিকে থেমে থেমে বৃষ্টিতে আরেক দফা দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
যনজটের কারণ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা) সাইফুল হক বলেন, আজ সকাল থেকেই এ সড়কে যানজট তৈরি হয়েছে। মূলত আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের কাজ হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তায় কাঁদাযুক্ত ও সরু হয়ে গেছে। ফলে এ সড়কে যানজটটা দেখা দিয়েছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



