কনকচাঁপার ক্যানভাসে পাহাড়ী নারীর জীবনচিত্র
আপডেট: ০৮:২৫ এএম, ১৭ নভেম্বর ২০১৪ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশের খ্যাতনামা চিত্রশিল্পী কনকচাঁপা চাকমার 'লাইফ ইজ হিয়ার’ প্রদর্শনী চলছে গুলশান-১-এর ৬০ নম্বর বাড়িতে বেঙ্গল লাউঞ্জে। আজ প্রদর্শনীর দ্বিতীয় দিন। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে প্রদর্শনীতে উঠে এসেছে পাহাড়ী নারী জীবন ও জীবীকা। শিল্পী তুলির টানে প্রতিটি চিত্রকর্মে উপস্থাপন করেছেন পাহাড়ের নারীর জীবন ও কর্মের নানা দিক ও রূপ। পাহাড়িদের দৈনন্দিন জীবনের বর্ণিল উপস্থাপন তাঁর তুলির প্রতিটি আঁচড়ে। আটপৌরে জীবনের প্রতিটি পদক্ষেপেই যেন যুগপৎ মূর্ত হয়ে আছে নারীর শক্তিমত্তা আর স্নিগ্ধ সৌন্দর্য। গত দুই বছরে শিল্পী কনকচাঁপা চাকমার এটাই প্রথম একক প্রদর্শনী। পার্বত্য চট্টগ্রামের চাকমা নৃ-গোষ্ঠীর এই জীবনের গান শিল্পী দূর থেকে দেখেননি। তিনি নিজেই সেই জীবনের অংশ, তিনি ওই নৃগোষ্ঠীরই মানুষ। উপরন্তু নারী হিসেবে নারীর জীবনের বয়ান যেন আরও শক্তিময় কনকচাঁপার তুলিতে। পাহাড়ি পথে পিঠে ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছেন নারী। কখনো সন্তান কখনো বা বোঝা বয়ে চলা নারীর মুখ সব সময়ই যেন দৃপ্ত। সবচেয়ে বেশি চোখে পড়বে উজ্জ্বল সব রঙের খেলা। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে বর্ণিল পাহাড়ি প্রকৃতি সবখানেই রঙের ছড়াছড়ি। উৎসবের লালের সঙ্গে পাহাড়ি জীবনে মিশে থাকে বিষাদের নীলও। এই লাল কখনো জীবন, এই নীল কখনো ভালোবাসা। ৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী। ১৭.১১.২০১৪
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











