করোনায় আক্রান্ত মাশরাফি, দোয়া চাইলেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২২ পিএম, ২০ জুন ২০২০ শনিবার
করোনায় আক্রান্ত মাশরাফি
করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মুর্তজা। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আজ শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দোয়া চান তিনি।
মাস্ক পরিহিত অবস্থায় নিজের একটি ছবি দিয়ে মাশরাফি লেখেন, ‘আজকে আমার রেজাল্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে। আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’
সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।’
বর্তমানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে মাশরাফি জানান, ‘আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।’
সব শেষে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল এ অধিনায়ক।
গত ১৮ মে, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি অনলাইন নিলামে মাশরাফি তার সবচেয়ে পছন্দের ব্রেসলেট ৪২ লাখ টাকায় বিক্রি করেছিলেন।
আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিনান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) ১৮ বছর ধরে মাশরাফির সঙ্গী হিসেবে থাকা ঐতিহাসিক এ ব্রেসলেটটি কিনেছিল।
ব্রেসলেট বিক্রি থেকে অর্জিত আয়ের পুরো টাকাটা মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’এর মাধ্যমে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হাব।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




