করোনায় দিশেহারা রাজশাহীর পানচাষিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে বাজারে পানের দামে ধস নেমেছে। পূর্ণ উৎপাদন মৌসুমে হাটবাজারে বর্তমানে মানুষের অবাধ চলাচল বন্ধ থাকার জন্য ক্রেতাশূন্য হয়ে পড়েছে রাজশাহীর পানের হাটবাজারগুলো। ব্যাপক আমদানি হলেও নেই বিক্রি। এজন্য হাটবাজারে ফেলে দিতে দেখা যাচ্ছে পানের গাদি। চরম হতাশায় ভুগছেন স্থানীয় পানচাষিরা।
সরেজমিনে মোহনপুরে দেখা যায়, উপজেলার সর্বত্রই পানের চাষ হয়। আয়তনে কিছুটা ছোট হলেও আবাদি ভূমির এক তৃতীয়াংশ জমিতে পানের চাষ হয়ে থাকে। গুণগত মানে এখানকার পান বেশ ভাল। এজন্য দেশের প্রায় ৫০টি জেলায় সরবরাহ হয় মোহনপুরের মিষ্টি পান। পানচাষের সঙ্গে সম্পৃক্ত প্রায় ৭০ শতাংশ পরিবার।
এখানকার অনেক কৃষক পরিবার স্বাবলম্বী হয়েছে পানচাষের ওপর নির্ভর করে। দীর্ঘদিন যাবত চাষিরা পানের দাম ভাল পেলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে পানের ওপর এর ব্যাপক প্রভাব পড়েছে। কয়েক মাস আগে প্রতি ৩২ বিড়া পানের দাম ছিল ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা। বর্তমানে প্রতি ৩২ বিড়ার পানের দাম ১ হাজার টাকা থেকে শুধু ৫০ টাকা। এজন্য পান উৎপাদন ব্যয় দূরের কথা, পান হাটে পরিবহনের খরচ জুটছে না বলে চরম হতাশায় পান চাষিরা।
উপজেলার আমরাইল গ্রামের পানচাষী মিলন বলছিলেন, আমার নিজস্ব চাষের জমি নাই। অন্যের জমি বর্গা নিয়ে পানচাষ করে সংসার চালাই। অনেকদিন ধরে পানের দাম ভাল পেয়ে ভালভাবে সংসার চালাতে পেরেছি। করোনা ভাইসের ফলে হাটবারে পান বিক্রি করতে পারছি না। আবার পান বিক্রি করতে পারলেও পাইকার না থাকার কারণে দাম খুবই কম। বরজ থেকে পান উঠিয়ে বিক্রি করে হাটে যাওয়া-আসার ভাড়া জুটছে না। এজন্য সংসার চালাতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছি।
হরিদাগাছি গ্রামের আবদুল গাফ্ফার দেওয়ান বলেন, পানের একবোরেই দাম নেই। দুইদিন ধরে পান ভেঙে গুছিয়ে হাটে বিক্রি করে একশো টাকাও জুটছে না। করোনা ভাইরাসের জন্য হাটবাজারে পাইকার আসছে না বলে পানের দাম কম। দ্রুত করোনার প্রভাব না কাটলে আমাদের চলার উপায় থাকবে না। পানের বরজে ব্যবহৃত পণ্যসহ শ্রমিকের দাম দ্বিগুন বাড়লে বহলাংশে কমেছে পানের দাম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রহিমা খাতুন বলেন, মোহনপুরে ব্যাপক পানের চাষ হয়ে থাকে। অধিকাংশ কৃষক পরিবারেই পানবরজ রয়েছে। এখন উৎপাদন মৌসুম। এমনিতেই দাম কম হবে এটাই স্বাভাবিক। এরপরও করোনা পরিস্থিতির কারণে পানের কেনাবেচা কিছুটা কমেছে বলে বাজারমূল্য কমেছে।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

