করোনা ‘নিয়ন্ত্রণে’, একদিনে দুই মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
বিশ্বের উন্নত দেশগুলো যেখানে কোভিড-১৯ আক্রমণে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে সংক্রমণ নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দু’জন মারা গেছেন, যা গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। আর চলতি বছরের নভেম্বরে শনাক্ত ও মৃত্যুর হার ছিলো তলানিতে।
দেশে করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যু নিশ্চিত করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ। সর্বশেষ ওই বছরের ৫ মে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর থেকে মৃত্যু বাড়তেই থাকে। মাঝে কিছুটা নিম্নমুখী হলেও এতটা নিচে কখনো নামেনি।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, একদিনে মারা যাওয়া দুজনই ছিলেন নারী এবং ঢাকা জেলার। অর্থাৎ একটি জেলা ব্যতীত সারাদেশ ছিলো মৃত্যুহীন।
মারা যাওয়া দুই নারীর মধ্যে একজনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, আরেকজনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। দুজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আরও ২১৪ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৭০ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ২০২ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন
একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ১৪ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
এই সময়ে সারাদেশে ১৯ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪টি নমুনা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






