কলকাতায় দুর্গাপূজার কাউন্ট ডাউন শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২৮ এএম, ১৪ জুলাই ২০১৮ শনিবার
ভারতের কলকাতায় দুর্গাপুূজার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে৷ আর মাত্র ৯৯দিন৷ শুধু কলকাতা নয় প্রতি বছর বিদেশে প্রবাসী বাঙালিরাও এই উৎসবে মেতে উঠে৷ ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে কুমারটুলিতে৷
কলকাতার কুমোরটুলির শিল্পীদের তৈরি দুর্গাপ্রতিমার খ্যাতি আজ দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে৷ বর্তমানে কুমারটুলির দুর্গা প্রতিমা বিশ্বের ৫০টির বেশি দেশে যাচ্ছে৷ ১৯৮৪ সালে প্রতিমা শিল্পী গোরা চাঁদ পাল এর তৈরি করা মাটির দুর্গা প্রতিমা প্রথমে লন্ডনে পাড়ি দেয়৷ সেই শুরু যা আজও চলছে৷ তবে এখন মাটির দুর্গা প্রতিমার পরিবর্তে ফাইবারের তৈরি দুর্গা প্রতিমা ভিন দেশে যাচ্ছে৷ প্রতি বছরই বিদেশে কুমারটুলির দুর্গা প্রতিমার চাহিদা বাড়ছে৷
এবছর আমেরিকা, দুবাই, বেলজিয়াম, রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, ইতালি, সুইডেন, আফ্রিকাসহ ৫০টির বেশি দেশে যাচ্ছে কুমারটুলির শিল্পীদের তৈরি দুর্গাপ্রতিমা৷ গত বছর প্রায় ১০০টি ফাইবারের তৈরি দুর্গাপ্রতিমা বিভিন্ন দেশে গিয়েছে৷ এর মধ্যে প্রশান্ত পালের তৈরি প্রায় ১০টি ফাইবারের তৈরি দুর্গাপ্রতিমা বিদেশে যাচ্ছ৷
কুমারটুলির প্রতিমা শিল্পীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলেন প্রশান্ত পাল,সনাতন রুদ্রপাল,প্রদীপ রুদ্রপাল, কালাচাঁদ রুদ্রপাল, তপন রুদ্রপাল,প্রদ্যোৎ পাল,সুজিত পাল,নবকুমার পাল,সৌমেন পাল প্রমুখ৷ পুরুষদের পাশাপাশি কুমারটুলিতে প্রায় ১০জন মহিলা প্রতিমাশিল্পী রয়েছেন৷ এরা হলেন সোমা পাল,চম্পা পাল,মিতালি পাল,কাকলি পাল প্রমুখ৷
এতসব সত্বেও কুমারটুলির কিছু সমস্যার কথা শোনালেন কুমারটুলির মৃৎশিল্প সংস্কৃতি সমিতির সম্পাদক বাবু পাল, এই মূহুর্তে বড় সমস্যা প্রতিমা তৈরির মাটির৷ প্রতি বছর শহরতলি থেকে যে পরিমাণ মাটি আনা হতো, স্থানীয় কিছু মানুষের বাঁধায় এ বছর তা আনা যাচ্ছে না৷ যদিও ডায়মন্ড হারবার থেকে প্রতিমা তৈরির মাটি এনে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে৷ এছাড়া জিএসটি বসাতে প্রতিমা তৈরির খরচ অনেক বেড়ে গিয়েছে৷
কুমারটুলি এখন আর প্রতিমা তৈরির স্থান নয়, একটি পর্যটন কেন্দ্র, প্রতি বছর পূজার আগে দেশ বিদেশের অসংখ্য পর্যটক এই কুমারটুলিতে আসেন৷
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি