ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৮:৩৭:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

কাল সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন খালেদা

আপডেট: ০২:০২ পিএম, ১৮ নভেম্বর ২০১৩ সোমবার

Presidant begum zia 2

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : কাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিরোধীদলিয় নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট কাল সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাক্ষাতের সময় দিয়েছেন৷ আজ বঙ্গভবনে সর্বদলীয় মন্ত্রিসভার আট সদস্য শপথ গ্রহণের পর খালেদা জিয়া সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি এ সময় দেন৷ জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বিএনপি প্রধান৷ এবছরের মাঝামাঝি রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো আবদুল হামিদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন৷ ১৮ নভেম্বর'২০১৩