ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২৩:২৮:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

কাশিয়ানীতে নারীর শরীরে আগুন, মহিলা পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন  দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে নারীবাদি এ সংগঠনটি।

বুধবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংগঠটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে ১১ জানুয়ারির বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বলা হয়, বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার সাথে তার আপন ভাই লিয়াকত মোল্লার দীর্ঘদিন ধরে পেত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। আবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে চলে যায়। কিন্তু এখন সে সম্পত্তি দাবি করায় দু ভাইয়ের মধ্যে বিরোধ লাগে। এ বিরোধের জের ধরে লিয়াকত মোল্লা তার ভাই ইউসুফ আলী মোল্লার স্ত্রী সুফি বেগমকে ঘর থেকে বাইরে নিয়ে এনে পেয়ারা গাছের সঙ্গে বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এর আগে নির্যাতনের শিকার নারীর মাথার চুল কেটে দেয়া হয়। গুরুতর অবস্থায় গৃহবধূকে কাশিয়ানী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিবৃতিতে এমন ঘটনায় ঘরে বাইরে নারীর নিরাপত্তাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে বলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, পুরুষ শাসিত সমাজে যে কোন ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে নারীর ওপর চরমভাবে নির্যাতন চালানো হচ্ছে এবং এ ধরণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। আজ নারী ও কন্যা-শিশুরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়।