কিডনিতে পাথর হতে পারে অতিরিক্ত ভিটামিন সি সাপ্লিমেন্ট খেলে
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
সুস্থ থাকতে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিশেষত করোনার সময় বেশি করে এমন খাবার খেতে বলা হয়েছিল। তবে রোজকার খাওয়া থেকে ভিটামিন্সি শরীরে ঢোকা আর সাপ্লিমেন্ট খাওয়া এক নয়। যখন তখন সাপ্লিমেন্ট খাওয়া যায় না।
কোন ভিটামিন বা সাপ্লিমেন্ট কখন, কীভাবে এবং কী পরিমাণে খেতে হবে, তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। চিকিৎসকরাই তা ভালো বোঝেন। যদি পরিমাণের বেশি ভিটামিন সি খাওয়া হয়, তখনই নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে। কিছু গবেষণায় দাবি করা হয়েছে, ভিটামিন সি সাপ্লিমেন্ট অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেললে কিডনিতে পাথর জমার ঝুঁকি বেড়ে যেতে পারে বহু গুণে।
এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজির চিকিৎসক বি বিজয় কিরণ এই বিষয়ে পরীক্ষানিরীক্ষা করে জানিয়েছেন, সাধারণত এক জন প্রাপ্তবয়স্ক মহিলার দিনে ৭৫ মিলিগ্রাম ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড দরকার হয়, পুরুষের ক্ষেত্রে সেই পরিমাণ ৯০ মিলিগ্রাম।
দিনে ২০০০ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি খাওয়া নিরাপদ, এর বেশি নয়। একটি পাতিলেবুতে প্রায় ৬০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। তবে অন্য অনেক খাবারে এর চেয়ে আরও বেশি মাত্রায় ভিটামিন সি থাকে। সাপ্লিমেন্টগুলিতে ভিটামিন সি-এর মাত্রা অনেক বেশি থাকে। তাই সাপ্লিমেন্ট খেলে কী ডোজে খাবেন, তা চিকিৎসকের থেকে জেনে নেওয়া উচিত।
c
বিজ্ঞাপন
ভিটামিন সি যেহেতু রক্তে দ্রবীভূত হয় না, তাই অতিরিক্ত ভিটামিন সি শরীরে ঢুকে ভেঙে গিয়ে অক্সালেট তৈরি করে। এই অক্সালেট ক্রিস্টালের আকারে কিডনিতে জমা হতে থাকে। বেশি পরিমাণ ভিটামিন সি খেয়ে ফেললে হজমের সমস্যাও হতে পারে।
চিকিৎসকের মতে, সাপ্লিমেন্ট না খেয়ে ফল-সবজি খেয়ে শরীরে ভিটামিন সি-এর চাহিদা মেটানো অনেক বেশি নিরাপদ। প্রতিদিন যদি পাতিলেবু বা আমলকি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে তা শরীরের জন্য খুব উপকারী। খেতে পারেন ক্যাপসিকাম। পেঁপেতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে।
পুষ্টিবিদদের মতে, এক কাপ বাঁধাকপিতে প্রায় ৮০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। ফুলকপি, শালগম খেলেও এই ভিটামিনের ভালো উৎস। এক কাপ কুচোনো ব্রকোলিতে ৮১.২ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, একটি ছোট পাকা পেঁপেতে থাকে ৯৫.৬ মিলিগ্রাম, একটি পেয়ারায় প্রায় ৩৭৫ মিলিগ্রাম, একটি গোটা কমলালেবুতে থাকে ৫১ মিলিগ্রাম।
তাই সাপ্লিমেন্ট না খেয়ে সুষম খাবার থেকেই শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করুন। সুস্থ থাকুন।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল


