কুমিল্লায় মেয়র পদে উপনির্বাচন: লীগের প্রার্থী সূচনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
তাহসীন বাহার সূচনা
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ‘একক প্রার্থী’ হিসেবে তাহসীন বাহার সূচনার নাম চূড়ান্ত করেছে মহানগর আওয়ামী লীগ।
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
তাহসীন বাহার সূচনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন।
তাহসীন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার বাকী আনিস রব বলেন, কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের এক বিশেষ বর্ধিত সভা হয়। সভায় মহানগর আওয়ামী লীগ, ২৭ টি ওয়ার্ডের কার্যকরী কমিটির সকল সদস্য ও অঙ্গসংগঠনের সব শাখার কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এতে সর্বসম্মতিক্রমে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে তাহসীন বাহার সূচনার নাম চূড়ান্ত করা হয়।
তাহসিন বাহার সূচনা বলেন, আধুনিক কুমিল্লা সিটি করপোরেশন গড়তে নগরবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবো। আমি সামনের পথচলায় সবার সহযোগিতা ও ভালোবাসা চাই।
গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক মারা যান। ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে তৎকালীন মেয়র মনিরুল হককে পরাজিত করে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে এই সিটিতে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি, বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিলের সময়সীমা ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত, আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








