কুম্ভমেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার সময় ১০ জন ভক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতরা সবাই মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন।
গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উৎসবকে বলা হয় মহাকুম্ভ মেলা। সেখানে যোগ দিতে ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে একদল ভক্ত গাড়ি করে যাচ্ছিলেন। অপরদিকে রাজগড় জেলা থেকে আরেকটি গাড়িতে করে আসছিল একদল ভক্ত। এরপর উভয় বাসের সংঘর্ষ হয় প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ত্রাণ কাজ ত্বরান্বিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগেও গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হয়ে ৪০ জন নিহত হন। এ ছাড়া গত সপ্তাহে মহাকুম্ভ মেলা থেকে ফিরে আসার পথ সাতজন মারা যান।
এনডিটিভি জানিয়েছে, ভারতে ১৩ জানুয়ারি শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






