কুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর
কুয়েট প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:১২ পিএম, ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর শুক্রবার হবে। ওই দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়েটসহ পাঁচটি প্রতিষ্ঠানে এক সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১৪টি বিভাগে মোট ১ হাজার ৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৪৭৭ জন। এবারের ভর্তি পরীক্ষায় অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ১০ হাজার ৫০০ আবেদনের মধ্যে বৈধ ১০ হাজার ৪৭৭ জন আবেদনকারীর সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কুয়েট ক্যাম্পাসে ১০ হাজার ১ থেকে ১৮ হাজার ২৮২, টিচার্স ট্রেনিং কলেজে ১৮ হাজার ২৮৩ থেকে ১৯ হাজার ৩২, এইচএসটিটিআইতে ১৯ হাজার ৩৩ থেকে ১৯ হাজার ৩৩২, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়েজ শাখায় ১৯ হাজার ৩৩৩ থেকে ১৯ হাজার ৯৭৭ ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মহিলা শাখায় ১৯ হাজার ৯৭৮ থেকে ২০ হাজার ৪৭৭ ক্রমিক নম্বরধারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটারিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত পাঁচটি আসনসহ সর্বমোট ১ হাজার ৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত সব তথ্য কুয়েটের ওয়েবসাইটে (www.kuet.ac.bd) পাওয়া যাবে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে



