কেরালার মন্দিরে আতশবাজি প্রদর্শনীর সময় আগুন, আহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতের কেরালায় একটি মন্দিরে আতশবাজি প্রদর্শনীর সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মন্দির চত্বর ও তার আশেপাশের এলাকায় দেড় শতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সোমবার (২৮ অক্টোবর) রাজ্যের উত্তর মালাবার অঞ্চলে অঞ্জুটাম্বালাম ভীরেকাভু মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ভয়াবহ চিত্রগুলোতে দেখা গেছে, আতশবাজি প্রদর্শনের সময় বিশাল আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। এ সময় মন্দির চত্বরে উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানের খোঁজে ছুটতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতের দিকে আতশবাজি প্রদর্শনী চলাকালে একটি আতশবাজি এমন এক জায়গায় পড়ে যেখানে আরও আতশবাজি মজুত ছিল। এতে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
তারা বলেন, ‘প্রথমে বিকট শব্দ শোনা যায় এবং তারপর আমরা আগুনের বল দেখতে পাই। তখনই হুড়োহুড়ি শুরু হয়। প্রচুর ভিড় ছিল। অনেকেই আতশবাজির মজুদঘরের পাশেই দাঁড়িয়ে ছিল। অতিরিক্ত ভিড়ের কারণে তারা দ্রুত সরে যেতে পারেনি।’
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ শুরু হয়। জেলাশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেঙ্গালুরু, কান্নুর এবং কসরগড়ের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।
এদিকে এ ঘটনায় মন্দির কমিটির দুই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











