ক্যানসারসহ ৩২টি রোগের কারণ প্রসেসড ফুড: গবেষণা
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
চটজলদি খাবার তৈরির জন্য অনেক কর্মজীবী মানুষই ভরসা রাখেন প্রসেসড ফুডে। তবে অনেকদিন আগে তৈরি হয়ে আসা খাবার, যেগুলো বহুদিন পরেও নষ্ট হয় না, এমন খাবার খেতে বারণ করছেন বিজ্ঞানীরা। তাদের মতে প্রসেসড ফুড খেলেই বিপদ। এতে বেড়ে যেতে পারে হৃদরোগের ঝুঁকি। আরও গুরুতর অসুখেও আক্রান্ত হতে পারেন।
এই খাবার খাওয়া কতটা ভয়ানক, তার পরিমাণ জানতে বিশেষ গবেষণাও করা হয়েছে। অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির সহযোগী গবেষক ফেলো মেলিসা এম. লেন বলেছেন, ‘এই গবেষণাটি জনসংখ্যার স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে প্রসেসড ফুড খাওয়ার প্রবণতা কমানোর জন্য করা হয়েছে। সুস্থ থাকতে যত তাড়াতাড়ি সম্ভব খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা উচিত। তাই প্রসেসড ফুড এড়িয়ে চলুন।’
বৃহস্পতিবার বিএমজে-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, প্রসেসড ফুড ক্যানসার, হৃদপিণ্ড ও ফুসফুসের কঠিন রোগ, মানসিক স্বাস্থ্যের ব্যাধিসহ ৩২টি রোগের ঝুঁকি বাড়ায়। এমনকি এসব খাবার মৃত্যুও ডেকে আনতে পারে।
গবেষণায় বলা হয়েছে, প্যাকেজ করা বেকারি আইটেম, স্ন্যাকস, হিমায়িত পানীয়, চিনিযুক্ত সিরিয়াল এবং খাওয়ার জন্য রান্না করা বা পুনরায় গরম করা খাবারসহ উচ্চ প্রক্রিয়াজাত খাবার শারীরিক ক্ষতি ডেকে আনে। এসব খাবারে স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন ক্ষতিকারক মশলা, সুন্দর দেখানোর জন্য প্রায়শই রঙ থাকে। এই খাবারে সাধারণত অতিরিক্ত চিনি, চর্বি অথবা লবণ থাকে, ভিটামিন এবং ফাইবার কম থাকে।
অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের একটি আন্তর্জাতিক গবেষকদের দল পরীক্ষা করে দেখেছেন যে বেশি পরিমাণে প্রসেসড ফুড খেলে হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। উদ্বেগ ও সাধারণ মানসিক রোগের ঝুঁকি ৪৮-৫৩ শতাংশ বাড়ায় এসব খাবার। এছাড়া টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ১২ শতাংশ বৃদ্ধি পায়।
গবেষণাটি প্রায় ১০ মিলিয়ন অংশগ্রহণকারীদের নিয়ে করা ১৪টি পর্যালোচনা রিপোর্ট থেকে ৪৫টি আলাদা ভাবে মেটা-বিশ্লেষণের উপর ভিত্তি করে করা হয়েছে। এতে আরও প্রমাণ মিলেছে যে প্রসেসড ফুড মৃত্যুর ঝুঁকি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে এবং হৃদরোগ, মোটা হওয়া, টাইপ ২ ডায়াবেটিস এবং ঘুমের সমস্যা সম্পর্কিত মৃত্যুর ঝুঁকি ৪০ থেকে ৬৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে। আবার মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে বিষণ্ণতার ঝুঁকিও ২২ শতাংশ বৃদ্ধি করে।
সমীক্ষা অনুযায়ী, অর্থনৈতিকভাবে উন্নত দেশে এই জাতীয় খাবার প্রায় ৫৮ শতাংশ পর্যন্ত খাওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের দেশের মানুষও প্রচুর পরিমাণে এই ধরনের খাবার খাচ্ছেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



