ক্রিকেটার মঈনকে নিয়ে বেঁফাস মন্তব্যে তোপের মুখে তসলিমা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩১ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
বাংলাদেশ থেকে ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন যে কোনো উপায়ে যেন আলোচনায় থাকতে চান। ইসলামবিদ্বেষী মনোভাবে কখন কি বলে ফেলেন, সেই হুঁশও তার থাকে না। সম্প্রতি ইংলিশ ক্রিকেটার মঈন আলিকে নিয়ে বেঁফাস এক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন তসলিমা। মঈন আলির শুশ্রুমন্ডিত চেহারা আর অ্যালকোহল জাতীয় পানীয়র প্রচারণায় নিজেকে না জড়ানোর নীতিই যেন গায়ে আগুন ধরিয়ে দিয়েছে তার। হুট করে টুইট করে বসেছেন, মঈন আলি ক্রিকেটে না আসলে, নিশ্চিতই সিরিয়ায় আইএস যোদ্ধা হিসেবে যোগ দিতেন।
তসলিমার এই টুইটে ইংল্যান্ড ক্রিকেটে রীতিমত তোলপাড়। তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এবার এই বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন মঈন আলির বাবা মুনির আলিও। ভারতের প্রথম সারির একটি গণমাধ্যমে মুনির জানান, তসলিমার এমন জঘন্য মন্তব্য শুনে তিনি রীতিমত হতবাক এবং ক্ষুব্ধ। মঈন আলির বাবা তবু বাজে ভাষায় আক্রমণ করতে রাজি নন। কখনও দেখা হলে তসলিমাকে মুখের ওপরই জবাব দেবেন জানিয়েছেন তিনি।
বিতর্কিত টুইটের পর রীতিমত তোপের মুখে পড়েন তসলিমা। মঈনের সমর্থনে এগিয়ে এসে তসলিমার প্রতি নিন্দায় সরব হন ইংল্যান্ড ক্রিকেটে তার সতীর্থ জোফরা আর্চার, স্যাম বিলিংস, সাকিব মাহমুদরা। অবস্থা বেগতিক দেখে তসলিমা তার বিতর্কিত টুইটকে ‘সারকাজম’ আখ্যা দেন অর্থাৎ, তিনি বোঝাতে চান মজার ছলে এমন মন্তব্য করেছেন। পরে আবার প্রথম টুইটটি মুছেও দেন তসলিমা।
যদিও ভুলের জন্য ক্ষমা চাননি বিতর্কিত এই লেখিকা। গোটা ঘটনায় রীতিমত হতবাক মঈনের বাবা। তিনি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ছেলের বিরুদ্ধে তসলিমা নাসরিনের করা এমন জঘন্য মন্তব্যে আমি হতবাক, একইসঙ্গে ব্যথিত। তার মন্তব্যের সমর্থনে উনি যে টুইট করেছেন, সেখানে তিনি লিখেছেন- ওই মন্তব্য নিছক মজা ছিল। তিনি বলেছেন, তিনি মৌলবাদের বিরুদ্ধে। আমার মনে হয় আয়নার সামনে দাঁড়ালে উনি বুঝবেন কী লিখেছেন আর মৌলবাদই বা কাকে বলে। তার এই মন্তব্য সম্পূর্ণ ইসলাম-বিরুদ্ধ। কোনো মানুষের আত্মসম্মান এবং অন্যের প্রতি সম্মান না থাকলে, সে এত নিচে নামতে পারে।’
মুনির আলি আরও বলেন, ‘সত্যি বলতে আমি ভীষণ ক্ষুব্ধ। তবে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে লোকজন আমাকেও ছেড়ে কথা বলবে না জানি। তবে কোনোদিন ওনার সঙ্গে দেখা হলে আমি তাকে মুখের উপর এর জবাব দেব। আপাতত তাকে বলব, একটি ডিকশনারি হাতে নিন এবং সারকাজমের অর্থ খুঁজে বের করুন।’
মঈনের বাবা বিশ্বাস করতে পারছেন না, তসলিমার এজেন্ডায় তার সহজ-সরল ছেলেও পার পাবে না। তিনি বলেন, ‘কাউকে না জেনে তাকে নিয়ে এমন বিষাক্ত মন্তব্য করা, আবার পরে সেটাকে মজা বলে উড়িয়ে দেওয়া যায় না। উনি যেমনটা ভাবছেন তেমনটা নয় এটা। আমি ভাবতে পারছি না উনি আমার ছেলেকেই বেছে নিয়েছেন। ক্রিকেট বিশ্বে সকলে জানে, মঈন কেমন মানুষ।’
-জেডসি
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











