খালি পায়ে পদ্মশ্রী পুরস্কার নিলেন ‘বনের দেবী’ তুলসী গৌড়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৫ এএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন তুলসী গৌড়া।
সারা বিশ্বে এমন অনেকেই আছেন, যারা নীরবে দেশের উন্নতি করে চলেছেন। অনেক সময় এমনও হয় তারা প্রচারের আলোতেই আসতে পারেন না। থেকে যান কোনও গ্রামের গলিতে। আবার অনেক সময় তাদের এই নিঃস্বার্থ অবদানের জন্যই তারা পেয়ে যান দেশের সর্বোচ্চ সম্মান।
সম্প্রতি এমনই এক ব্যক্তি উঠে এসেছেন ভারতের নাগরিক সম্মান অর্থাৎ পদ্মশ্রী প্রাপকদের তালিকায়। এমনকি গত সোমবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি নিলেন পুরস্কারও।
সোমবার ভারতের রাষ্ট্রপতি ৭ জনকে পদ্মবিভূষণ, ১০ জনকে পদ্মভূষণ এবং ১০২ জনকে পদ্মশ্রী প্রদান করেছেন। যাদের মধ্যে ছিলেন বছর ৭২ বছর বয়সী কর্ণাটকের বাসিন্দা পরিবেশবিদ তুলসী গৌড়াও, যিনি ‘বনের এনসাইক্লোপিডিয়া’ নামেও পরিচিত।
কর্ণাটকের হোনালি গ্রামের বাসিন্দা তুলসী গৌড়া ৩ লাখেরও বেশি চারাগাছ রোপণ করেছেন এবং বন বিভাগের নার্সারির রক্ষণাবেক্ষণ করেন। এই মহান পরিবেশবিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তাকে অভিনন্দনও জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
ট্র্যাডিশনাল পোশাকে খালি পায়েই পদ্মশ্রী পুরস্কার নিতে দেখা গেল তাকে। আবার পুরস্কার নিতে যাওয়ার সময় সামনে থাকা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে জোর হাত করে প্রণামও করলেন তিনি।
স্যোশাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি তুলে ধরে বিষ্ণু বর্ধন রেড্ডি জানান, ‘শ্রীমতি তুলসী গৌড়াকে তার সামাজিক কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত ছয় দশক ধরে তিনি পরিবেশ সুরক্ষার কাজ করছেন এবং প্রায় ৩ লাখেরও বেশি চারাগাছ রোপণ করেছেন তিনি’।
গাছপালা সম্পর্কে তার অগাধ জ্ঞান থাকার দরুণ তাকে ‘বনের এনসাইক্লোপিডিয়া’ বলা হয়। ভারতের হাল্কাকি উপজাতির ৭২ বছরের তুলশী গৌড়া। গত ছয় দশক ধরে ৩ লাখেরও বেশি চারাগাছ রোপন করেছেন। সেই চারাগাছগুলো সময়ের প্রেক্ষাপটে এখন রূপ নিয়েছে মহীরুহে। এই অসামান্য অবদানের জন্য এবার পদ্মশ্রী সম্মানে ভুষিত হয়েছেন তুলশী গৌড়া। গোটা ভারত তাকে জানাচ্ছে অভিনন্দন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



