গণতন্ত্রকে পুড়িয়ে মারা হচ্ছে : মানববন্ধনে নারীনেতাবৃন্দ
আপডেট: ০৯:১৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৩ বুধবার
'নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ ও নির্মূল করতে হবে' এই শ্লোগানকে সামনে রেখে যৌন নিযার্তন, ধর্ষণ, গণধর্ষণ, ফতোয়াসহ সকল প্রকার নারী ও শিশু নিযার্তন বন্ধে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবার আহবান জানিয়ে আন্তর্জাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ '১৩ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ এক মানববন্ধনের আয়োজন করে৷ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মাবনবন্ধনে অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম৷
মানববন্ধনে আয়শা খানম বলেন, আজ বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে গভীর বেদনা, ক্ষোভ ও দুঃখ নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা৷ গত এক মাস ধরে গণতন্ত্রের নামে রাজনৈতিক প্রতিহিংসায় আমাদেরই সন্তান, আমাদেরই ভাই-বোনরা আগুনে পুড়ে মারা গেছে এবং যাচ্ছে৷ এগুলো আমাদের জন্য প্রতীকি মৃতু্য৷ মূলত গণতন্ত্রকে পুড়িয়ে মারা হচ্ছে৷ গণতন্ত্রের নামে মানুষ হত্যা চালোনো হচ্ছে৷ বহু জীবনের বিনিময়ে আমাদের যে অর্জিত স্বাধীনতা তা আজ নষ্ট হয়ে যাচ্ছে৷
তিনি আরও বলেন, আমরা সাধারণ মানুষ আজ নিরাপত্তা চাই৷ মোটা ভাত আরা জীবনের নিরাপত্তা এই আমাদের দাবি৷ রাজনৈতিক দলের সহিংসতার কারণে, দেশের সম্পদ নষ্ট করার কারণে জাতি সংঘের মানবাধিকার কমিশনের আদালতে হয়তো দাঁড়াতে হবে এর চাইতে লজ্জা একটি স্বাধীন জাতির জন্য আর কিছুই হতে পারে না৷৷ ৭১ এ যাদের আমরা পরাজিত করেছি সেই পরাজিত শক্তি আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে৷ তাদের আমাদের রুখতে হবে৷ আজ এই মানবাধিকার দিবসে সকলে একাত্ম হয়ে এই অপশক্তি রুখে দাঁড়ানোর অঙ্গিকার আমরা নিচ্ছি৷
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, আজ বিশ্ব মানবাধিকার দিবস৷ আমাদের লক্ষ্য হল নারী অধিকার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া৷ কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের সকল কর্মসূচি ব্যহত হয়৷ এই সময় দাঁড়িয়ে আজ আমরা দেখছি ক্ষমতার লোভে, ক্ষতায় যাওয়ার নাম করে মানুষ পোড়ানো হচ্ছে, মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে, অর্থনীতি ধংস হচ্ছে, সাধারণ মানুষের জীবনহানি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করা প্রচেষ্টা চলছে৷ সবমিলিয়ে গণতন্ত্র ধংসের প্রচেষ্টা চলছে৷ এদেশের নারী সমাজ তা হতে দিবে না৷ আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে৷
যুগ্ম সাধারণ সম্পাদক রাখীদাশ পুরকায়স্থ বলেন, অবাক করার বিষয় হচ্ছে মানবাধিকার দিবসে আমাদের দেশে মানুষের নূন্যতম বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হচ্ছে৷ যেই ভোটাররা ভোট দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার নির্বাচন করেন সেই ভোটারদের জীবনেরই আজ কোন নিরাপত্তা নেই৷ সাধারণ নাগরিক হিসেবে এদেশের নারী সমাজের পক্ষ থেকে আমাদের আহ্বান আসুন আজ আমরা সকলে একাত্ম হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই৷
নারীনেত্রী সীমা মোসলেম বলেন, রাজনীতির নামে সাধারণ জনগণকে পুড়ে মারা হচ্ছে৷ দেশের সরকারী দল বিরোধী দল ও জনগণ আজ আমরা যেভাবে চলছি সেভাবে একটি দেশ কখনোই চলতে পারে না৷ আমাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে৷ ধর্মভিত্তিক দল ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে৷
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অ্যাড মাসুদা রোহানা বেগম বলেন, আজ আমাদের দেশে যে মানবাধিকবার লঙ্ঘিত হচ্ছে আমরা এই মানববন্ধনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি৷ নারী ও শিশুদের প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধ হোক, বন্ধহোক রাজনীতির নামে মানুষ পোড়ানোর মত জঘন্য কাজ৷ আজ আমরা এখান থেকেই অঙ্গিকারবদ্ধ হই সকল ধরনের সহিংস কাজ রুখে দাঁড়ানোর বিরুদ্ধে৷
কেন্দ্রীয় কমিটির সদস্য রেহানা ইউনুস বলেন, গণতন্ত্রের নামে নিরীহ মানূষকে হত্যা করা অবিলম্বে বন্ধ করতে হবে৷ সন্ত্রাসী কর্মসূচি গণতন্ত্রের ধারা অগ্রসর করতে পারে না৷ চিহ্নিত স্বাধীনতা বিরোধী দলগুলোকে সাথে নিয়ে কোন স্বাধীন সার্বভৌম দেশে গণতন্ত্র-মানবতা প্রতিষ্ঠা সম্ভব নয়৷ অসামপ্রদায়িক চেতনা আমাদের প্রেরণা৷ মুক্তিযুদ্ধের অঙ্গীকার ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার৷ আমরা অসামপ্রদায়িক, গণতান্ত্রিক, নারী-পুরুষের সমতা ভিত্তিক বাংলাদেশ চাই৷
১০ ডিসেম্বও ২০১৩
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










