গণপরিবহন বন্ধ, রাস্তায় অফিসগামী মানুষের ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
সরকারি-বেসরকারি অফিস খোলা রেখে শুরু হয়েছে তিনদিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন)। রাজধানীতে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। তাই বাসার বাইরে বের হয়ে গন্তব্যে যাওয়ার জন্য রিকশা ছাড়া ভরসা একমাত্র পায়ে হাঁটা। বাধ্য হয়ে সোমবার সকাল থেকে তেমনটাই করতে হচ্ছে নগরবাসীকে। এর বাইরেও যে যেভাবে পারছেন কেউ পিকআপে, কেউবা ভ্যানে চেপে বসে ছুটেছেন নির্দিষ্ট গন্তব্যে। রাস্তায় রিকশার সংখ্যা কম থাকায় চালকরা ভাড়াও বেশি হাঁকাচ্ছেন।
কর্মজীবী মানুষরা বলছেন, প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের আনা নেয়া করতে সরকারি নির্দেশনা দেয়া হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানই তা করেনি। অন্যদিকে শুধুমাত্র রিকশা চলার সুযোগ থাকায় চালকরা হাঁকাচ্ছেন বাড়তি ভাড়া। ফলে গন্তব্যে পৌঁছাতে সবাইকে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
সোমবার সকাল থেকে রাজধানীর বেশ কিছু এলাকায় এমন চিত্র দেখা গেছে। অনেক জায়গায় চালকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডায় জড়াতেও দেখা গেছে।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান বিধিনিষেধের মধ্যেই ২২ জুন থেকে ঢাকার আশপাশের সাতটি জেলায় বিশেষ লকডাউন শুরু হয়। এছাড়া বিচ্ছিন্নভাবে অনেক জেলায় লকডাউন চলছে। এরইমধ্যে রবিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে- যেখানে আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় কিছু শর্তাবলী সংযুক্ত করে ২৮ জুন সকাল ৬টা থেকে থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে যেসব শর্ত আছে তা হলো- ১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। ২. সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। ৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেক ওয়ে) করতে পারবে। ৪. সরকারি-বেসরকারি অফিস প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে। ৫. জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মজীবী মানুষ বলছেন, গণপরিবহন ও দোকানপাট বন্ধ থাকলেও অফিস খোলা আছে। তাই চাকরি বাঁচাতে বাধ্য হয়ে দুর্ভোগ মাথায় নিয়ে ঘরে থেকে বেরিয়েছেন তারা।
আমিন নামে একজন বেসরকারি চাকরিজীবী শ্যামলী থেকে মতিঝিলের অফিসে আসতে দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, 'এভাবে চলতে পারে না। অফিস খোলা রেখে পরিবহন বন্ধ করে দিলেন, মানুষগুলো আসা-যাওয়া করবে কিভাবে? কিছু পথ হেঁটে, অনেকটা রিকশায় এভাবে করে কয়েকগুণ বেশি টাকা খরচ করে মতিঝিল আসতে হলো। এই খরচটা কে দেবে? '
পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে পল্টন মোড় পর্যন্ত ৫০ থেকে ৬০ টাকায় রিকশা চলাচল করলেও সোমবার ১০০ টাকার নিচে কোনো চালকই প্যাডল ঘুরাতে রাজি হননি। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা করতেও দেখা গেছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



