ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৬:৫৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ১৪৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৫ ডেঙ্গু রোগী। তবে গত একদিনে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আর এই বছরে এখন পর্যন্ত এ রোগে প্রাণ গেছে ২৭১ জনের।
রোববার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৬ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন।

সব মিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬৭৬ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৭৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩০২ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৪০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৪৬১ জন।