গরমের উত্তাপে স্বস্তির বাজার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:১১ পিএম, ৭ জুন ২০১৮ বৃহস্পতিবার
আজ বৃহস্পতিবার, রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে মানুষের হাতের নাগালের মধ্যেই রয়েছে। পুরো সপ্তাহই রাজধানীর বাজারগুলোতে ছিল স্বস্তির হাওয়া।
আজকে রাজধানীর এক এক জায়গায় দামভেদে ৩ থেকে ৫ টাকার তারতম্য খেযাল করা গেল। ঢাকার বাইরে অবশ্য দাম কম। রাজধানীর খুচরা বাজার, রাজধানীর বাইরের খুচরা বাজারগুলোতে ঘুরে দেখা যায়, সব্জির দাম আগের মতই। সবজির বাজার, মাংসের বাজার, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজ-রসুনের বাজারে বরাবরের মতই মজুদ পর্যাপ্ত।
রাজধানীর শ্যামবাজার, হাতিরপুল বাজার, শান্তিনগর কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার,মালিবাগ বাজার, কলাবাগান বাজার বিভিন্ন সব্জির বাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচ ৫০-৬০ টাকা কেজি, বেগুন ৫০-৫৫ টাকা , শসা ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৪০ থেকে ৫৫ টাকা, বরবটি ৪৫ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, গাজর ৫০ থেকে ৫৫ টাকা , করল্লা ৪০ থেকে ৫০, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক, সবুজ ডাটা শাক, পাট শাক, কলমি শাক ১০-১৫ টাকা আটি ,পুঁইশাক ও লাউ শাক বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা আটি।
চালের বাজারে নাজির ৫৮ থেকে ৬৪ টাকা, মিনিকেট ৬৪ থেকে ৬৮ টাকা, পাইজাম ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে।
মসুরের ডাল ৮০ থেকে ১১০ টাকা, মুগ ডাল ৯০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল (খোলা) ৮০ থেকে ৯৫ টাকা, সয়াবিন তেল (বোতল) ১০৪ থেকে ১০৮ টাকায় পাওয়া যাচ্ছে।
মাছের দাম আগের মতই। প্রতিকেজি রুই ও কাতলা ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা ও ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৬০০ থেকে ১২০০ টাকায়। অন্যান্য মাছের দামও চড়া। আর দেশি পেঁয়াজ বাজার ও মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকা কেজি।। লাল কক মুরগির ১৮০-২০০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫০-১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৭ -২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছেন। খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৮০০ টাকায়।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










