গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধের দাবি ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন।
গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘তাদের দায়িত্ব পালন করতে হবে’ এবং ‘পদক্ষেপ নিতে হবে’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকের আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (৯ আগস্ট) আল জাজিরাকে দেওয়া ওই সাক্ষাৎকারে ভারসেন আগাবেকিয়ান শাহিন বলেন, ‘গাজা পরিস্থিতি নিয়ে রোববার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বৈঠকে বসা ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’
উল্লেখ্য, ইসরাইলের গাজা সিটি দখলের নতুন পরিকল্পনা দেশটির পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এই বৈঠক ডেকেছে নিরাপত্তা পরিষদ।
আগাবেকিয়ান শাহিন বলেন, ‘আমি আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সমর্থন করবে।’
তিনি বলেন, ‘গত ২২ মাস ধরে ফিলিস্তিনে যা চলছে, তা গণহত্যা ছাড়া আর কিছুই নয়। এটি ইসরাইলের সম্প্রসারণবাদী মতাদর্শের অংশ, যা পুরো ফিলিস্তিন রাষ্ট্র দখল করতে চায়।’
চলতি সপ্তাহেই ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। ফলে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণে তথাকথিত ‘ঘনসংকুচিত অঞ্চলগুলোতে’ সরিয়ে নেওয়া হবে। ফিলিস্তিনিরা এই জবরদস্তিমূলক স্থানান্তরের বিরোধিতা করছে। এছাড়া বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই পরিকল্পনা গাজার ইতিমধ্যে চলা ভয়াবহ মানবিক সংকটকে আরও খারাপ করবে এবং ব্যাপক প্রাণহানির ঝুঁকি তৈরি করবে।
আল জাজিরাকে আগাবেকিয়ান শাহিন বলেন, ট্রাম্প প্রশাসন যদি সত্যিই সমাধান চায়, তাহলে ফিলিস্তিনিদের অধিকারকে সম্মান জানাতে হবে।
তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের অধিকার যদি সম্মানিত না হয়, তাহলে ইসরাইল- ফিলিস্তিন, এমনকি এই অঞ্চল বা বিশ্বের কোথাও শান্তি আসবে না। সেই অধিকার মানেই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা।’
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা সম্পর্কে করা মন্তব্যের সমালোচনা করে আগাবেকিয়ান শাহিন বলেন, গাজার জনগণ কাকে তাদের শাসক হিসেবে বেছে নেবে, সে সিদ্ধান্ত একমাত্র তারাই নিতে পারবে।
তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কথা উল্লেখ করে বলেন, ‘আজ গাজার ওপর আইনি ও রাজনৈতিক কর্তৃত্ব পিএলওর। যদি গাজা মূলে, অর্থাৎ সম্পূর্ণ ফিলিস্তিনি ভূমিতে ফিরে যেতে চায়, তাহলে তাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, পিএলও-এর নিয়ন্ত্রণ ও শাসনাধীনে আসতে হবে।’
গাজায় ইসরাইলি যুদ্ধের ছায়ায় অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা দেশটির সামরিক ও বসতি স্থাপনকারীদের আক্রমণের তীব্রতার মুখোমুখি হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার নিন্দাও জানান আগাবেকিয়ান শাহিন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







