গাজায় ত্রাণ বিতরণে ‘অসহনীয় পরিস্থিতি’: ইইউর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর অস্বাভাবিক পরিবেশ নিয়ে নানা নেতিবাচক প্রশ্ন উঠেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ঘিরে উদ্ভূত পরিস্থিতিকে 'অসহনীয়' এবং 'গ্রহণযোগ্য নয়' বলে অভিহিত করেছে।
শুক্রবার (৪ জুলাই) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত এক মধ্যাহ্ন ব্রিফিংয়ে ইইউ কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, “জিএইচএফ-এর বিতরণ কেন্দ্রগুলো এবং সেগুলোর চারপাশে যা ঘটছে, তা একেবারেই সহ্য করার মতো নয়। এমন সহিংসতা চলতে পারে না, অবিলম্বে তা বন্ধ করতে হবে।”
ইইউ মুখপাত্র বলেন, “মানবিক সহায়তা কখনোই রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এটি অবশ্যই জাতিসংঘের সমন্বয়ে ও আন্তর্জাতিক মানবিক নীতিমালার আলোকে পরিচালিত হতে হবে।”
তিনি আরও বলেন, “ইউরোপীয় ইউনিয়ন হিসেবে আমরা জিএইচএফ-এর কোনো প্রকল্পে অর্থায়ন করছি না, এবং এদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতাও করছি না।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। লাগাতার বোমাবর্ষণ ও অবরোধে বিধ্বস্ত হয়েছে গোটা গাজা উপত্যকা। গত মার্চ মাসে ইসরায়েল গাজায় সব রকম পণ্য ও সরবরাহ প্রবেশ বন্ধ করে দেয়। এর মধ্যে মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ও ইসরায়েল সমর্থিত সংগঠন জিএইচএফ সেখানে তাদের কার্যক্রম শুরু করে। কিন্তু এই বিতরণ কেন্দ্রগুলো ঘিরেই সম্প্রতি একাধিক প্রাণহানি ঘটেছে, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
- আজ আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ
- রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- সম্রাজ্ঞী উ, ইতিহাসের সবচেয়ে ধনী এক নারী
- চার দিনের ছুটি শেষে ঢাকামুখী মানুষ
- ফরিদপুরে তিন নারী প্রার্থীর দু’জন বিজয়ী
- কারখানায় সংগ্রাম: গার্মেন্টসকন্যাদের গল্প
- তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে রেকর্ড তেলআবিবের
- ফুলে ফুলে বসন্তের গান: রঙ, গন্ধ আর জীবনের উৎসব
- ৩৫–৪৫ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি বিএনপির
- মন্ত্রীদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট
- নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
- থানকুনির ভেষজ গুণ, শরীর-সৌন্দর্য চর্চায় উপকার
- দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান
- বিএনপির জয়: নারী ভোটারদের প্রত্যাশা ও ভাবনা