গাজায় নিহত ৫০ হাজার ছাড়াল, ১৭ হাজারই শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দিয়ে নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইসরায়েল। হামাস নিশ্চিহ্ন করার নামে ভূখন্ডটির নিরীহ বাসিন্দাদের ওপর প্রতিদিনই চলছে বর্বর হামলা। মার্কিন মদদে ক্রমেই বাড়ছে ইসরায়েলি এ আগ্রাসনের তীব্রতা; তার সঙ্গে বড় হচ্ছে মৃত্যুর মিছিলে। সবশেষ এ মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১২ ফিলিস্তিনি, যাদের মধ্যে আছে নারী এবং শিশুও।
সোমবার (২৪ মার্চ) ভোরে গাজা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর এ হামলার ফলে অবরুদ্ধ উপত্যাকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ হাজার। এদের মধ্যে কেবল শিশুই ১৭ হাজার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের এই পরিসংখ্যানে খান ইউনিসে তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত ছয়জন এবং দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় নিহত চারজনও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুই নারী নিহত হয়েছেন।
আল জাজিরা আরবির সংবাদদাতারা জানান ভোররাতে গাজার খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৩ জনে পৌঁছেছে। সেইসঙ্গে ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন আহত হয়েছেন এ সময়ে।
এর আগে, গতকাল রোববারও (২৩ মার্চ) গাজায় ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ধ্বংস্তূপ থেকে দুজনের মরদেহও উদ্ধার হয়েছে এদিন।
এদিকে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং একটি মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতিরা। হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, একটি ‘ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে তারা।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীও ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারটি নিশ্চিত করেছে। তবে, তাদের দাবি, হুতিদের ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই তারা তা প্রতিহত করেছে।
হুতিরা আরও জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজেও ‘ক্ষেপণাস্ত্র এবং ড্রোন’ নিক্ষেপ করেছে তারা। যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর প্রকাশ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের অতর্কিত এক হামলার প্রতিক্রিয়ায় ওইদিন থেকেই ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামাস নিধনের নামে ধ্বংসস্তূপে পরিণত করতে থাকে অবরুদ্ধ ভূখণ্ডটিকে। ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে বিশ্বের বুকে এক মৃত্যুপুরীতে পরিণত হয় এ উপত্যকা।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মঙ্গলবার (১৮ মার্চ) থেকে রোববার (২৩ মার্চ) পর্যন্ত ৫ দিনে ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ৭ শতাধিক ফিলিস্তিনি; আহত হয়েছে ১ হাজার ২০০ জনেরও বেশি। সবশেষ আজ সোমবার (২৪ মার্চ) ভোর থেকেই গাজাবাসীর ওপর হামলা-অভিযান করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






